মালয়েশিয়ায় চট্টগ্রাম সমিতির মাওলিদুর রাসুল মাহফিল অনুষ্ঠিত

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পিএম

মাওলিদুর রাসুল (সা.) উপলক্ষে কুয়ালালামপুরে মিলাদ মাহফিল করেছে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়া। গত মঙ্গলবার সন্ধ্যায় কুয়ালালামপুরে বাংলাদেশি অধ্যুষিত এলাকা হাংতুয়ায় চকোলেট রেস্টুরেন্টের হলে অনুষ্ঠিত এই মিলাদ মাহফিলে মহানবীর (সা.) জীবন নিয়ে আলোচনা করেন ইসলামিক স্কলার শায়খ আব্দুল মোস্তফা রাহিম আজহারি। 

চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার সভাপতি ইসকান্দর মনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতির উপদেষ্টা সাংবাদিক রফিক আহমদ খান, উপদেষ্টা মোহাম্মদ নুরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ফজলে নুর বাপ্পি, সহ-সভাপতি হেলাল উদ্দিন, এরফানুল ইসলাম, হারুন চৌধুরী, নাঈম উদ্দিন সুমন, আজিজুল হক, মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।

আলোচনায় হাদিসের আলোকে শায়খ আব্দুল মোস্তফা রাহিম আজহারি বলেন, ‘চারটি গুণ যদি মানুষের মধ্যে থাকে, তাহলে দুনিয়ার যা কিছু হাতছাড়া হয়, তা নিয়ে মানুষের কোনো আফসোস থাকবে না। সেগুলো হলো— আমানত রক্ষা করা, সত্য কথা বলা, উত্তম চরিত্রের অধিকারী হওয়া এবং খাবারও উপার্জনের ক্ষেত্রে পবিত্রতা ও সংযম অবলম্বন করা। প্রতিটি মুসলিমের উচিত কোরআান সুন্নাহ অনুসারে জীবন গঠন করা। আমাদের যাপিতজীবনে অবশ্যই মহানবির জীবনাদর্শের প্রতিফলন ঘটাতে হবে। এতে আমাদের জন্য উভয় জাহানের মঙ্গল হবে।’

দীর্ঘ আলোচনা শেষে তিনি মুসলিম উম্মাহর শান্তি এবং বাংলাদেশি প্রবাসীদের নিরাপদ প্রবাসজীবন কামনায় দোয়া ও মোনাজাত করেন। মোনাজাত শেষে তাবারুক বিতরণ করা হয়।

মিলাদ মাহফিলে আরো উপস্থিত ছিলেন মোস্তাক আল আমিন, মোহাম্মদ জামাল হোসেন, ইব্রাহিম টিপু, হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহ, আতিক হাসান, শাহজাহান চৌধুরী, মোহাম্মদ আরাফাত, মোহাম্মদ হাবিবুল্লাহ, আবু শুক্কুর, ফোরকান শাহ, দেলোয়ার হোসেন, ফরিদুল আলম, নাজিম উদ্দীনসহ অসংখ্য প্রবাসী বাংলাদেশি।

বার্লিন শহরে সোমবার (২৪ আগস্ট) Melia Hotel International–এর বল রুমে বাংলা কাগজ বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান অনুষ্ঠান জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো। ইউরোপের বিভিন্ন শহর থেকে প্রায় দুই...
জাপানের সম্ভাবনাময় শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তির অংশগ্রহণ বৃদ্ধি এবং উভয় দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে সিজুওকা শহরের ঐতিহ্যবাহী ‘গ্র্যানশিপ’ কনভেনশন সেন্টারে আজ...
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের সংগঠন বাংলাদেশ ফুটবল ক্লাব মালয়েশিয়ার (বিডিএফসি-মালয়েশিয়া) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রীড়া সংগঠক রাফিজ রহমান রাসেল ও...
দিনব্যাপী অনুষ্ঠানে শিশু, কিশোর, নারী-পুরুষ সবার জন্য ছিল দেশীয় খেলাধুলার নানা আয়োজন। শিশুদের দৌড় প্রতিযোগিতা, বালিশ খেলা, হাড়িভাঙা, বল নিক্ষেপসহ বিভিন্ন ইভেন্টের পাশাপাশি বড়দের জন্য ফুটবল,...
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয় আমরা একাত্ব। সবার আগে বাংলাদেশি, এরপর ধর্মীয় পরিচয় পরে। ধর্মীয় পরিচয়ে নয় সংখ্যালঘু পরিচয়ে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দর্শনে...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র সঠিক পথেই অগ্রসর হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে সফল হয়েছে তার প্রশাসন। সিবিএন নিউজকে...
শুধু স্লোগান দিয়ে বিএনপিকে প্রতিষ্ঠিত করা যাবে না, বিএনপিকে চিনতে হলে জ্ঞানের কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর