ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, আহত অন্তত ২০

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ছাদে হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার কুন্ডলিতে ছেয়ে গেলে আতঙ্কিত হয়ে এদিক-সেদিক ছুটতে থাকে রোগীসহ স্বজনরা। ঘটনার পর পদদলিত হয়ে কয়েকজনের নিহতের খবর ছড়িয়ে পড়ে। তবে বিভাগীয় কমিশনার জানিয়েছেন, এতে পদদলিত হয়ে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে দু-একজনের মৃত্যুর খবর বলা হয়েছে, যাদের স্বাভাবিক মৃত্যু হয়েছে।  

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ এএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ছাদে হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার কুন্ডলিতে ছেয়ে গেলে আতঙ্কিত হয়ে এদিক-সেদিক ছুটতে থাকে রোগীসহ স্বজনরা। ঘটনার পর পদদলিত হয়ে কয়েকজনের নিহতের খবর ছড়িয়ে পড়ে। তবে বিভাগীয় কমিশনার জানিয়েছেন, এতে পদদলিত হয়ে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে দু-একজনের মৃত্যুর খবর বলা হয়েছে, যাদের স্বাভাবিক মৃত্যু হয়েছে।  

গতকাল সোমবার সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে মুহূর্তেই ফাঁকা হয়ে যায় হাসপাতালের বিল্ডিংয়ে থাকা সবগুলো ওয়ার্ড। এতে অন্তত ২০ জন হয়েছেন।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, লিফটের কন্ট্রোল রুমে থাকা কন্ট্রোলার মেশিনের বোর্ডে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অতিরিক্ত উত্তাপের কারণে আগুনের সূত্রপাত হয়। তবে আগুনের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আগুনের ঘটনায় যারা আতঙ্কিত হয়ে বেরিয়ে পড়েছেন, তাদের ওয়ার্ডে ফিরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে রাত সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এবং বিভাগীয় কমিশনার বিভাগীয় হুমায়ুন কবির। তারা সাংবাদিকদের জানান, এ ঘটনায় পদদলিত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। দুজনের মৃত্যুর খবর তারা পেয়েছেন, যাদের চিকিৎসাধীন অবস্থায় স্বাভাবিক মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির বলেন, ‘যে পাঁচজনের মৃত্যুর খবর গণমাধ্যমে এসেছে তাদের মধ্যে একজন জীবিত। বাকি চারজনের মধ্যে দুজনের স্বাভাবিক মৃত্যু হয়েছে। তাদের স্বজনদের সঙ্গে কথা হয়েছে। বাকি দুজনের মৃত্যুর কারণ চিকিৎসকরা আমাদের এখনও বলতে পারেননি। তবে নিউজে যেটা আসছে পদদলিত হয়ে ছয়জন মারা গেছে–এইটা অসত্য একটা ঘটনা।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পদদলিত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন।’

বিভাগীয় কমিশনার আরও বলেন, ‘এ ঘটনা নিয়ে তদন্ত কমিটি করা হচ্ছে। তদন্ত কমিটির প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে।’

চিকিৎসার অবহেলায় রাজধানীর পদ্মা জেনারেল হাসপাতালে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ তুলেছে পরিবারের। রোববার রাতে মারা যায় আয়ান আবদুল্লাহ নামের ওই শিশু। তবে কর্মরত মেডিকেল অফিসারের দাবি, রাত ৮টার...
কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার চং নোয়াগাঁও হাওরে এ ঘটনা ঘটে।
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের মহিলা ওয়ার্ডে হাজেরা বেগম (৪২) নামে ওই রোগীর...
পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে বর্ষার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে বাড়ির পাশের মাঠে জমে থাকা পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
ওবায়দুল কাদের, পরশ, সাদ্দামসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আজ মঙ্গলবার।
হরমুজ প্রণালিতে পানামার তেলবাহী ট্যাঙ্কার নৌ-মাইনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আইআরজিসি'র দাবি প্রত্যাখ্যান করেছে মার্কিন সেনাবাহিনী। তাদের মতে, গত মাসে ট্যাঙ্কারটি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত...
যেসব শিল্পী তাদের শিল্পকর্মের মাধ্যমে ফ্যাসিজমকে সহায়তা করেছে তারা প্রকৃত শিল্পী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাতে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘জাসাস’...
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জোড়খালী উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ২১ শিক্ষার্থী। সোমবার দুপুরে তাদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অসুস্থদের মধ্যে একজনের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর