শিল্পকর্মের মাধ্যমে ফ্যাসিজমকে সহায়তাকারীরা প্রকৃত শিল্পী নয়: রিজভী

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পিএম

যেসব শিল্পী তাদের শিল্পকর্মের মাধ্যমে ফ্যাসিজমকে সহায়তা করেছে তারা প্রকৃত শিল্পী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাতে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘জাসাস’ আয়োজিত ইথুন বাবুর ‘একজন নেতার কথা বলছি’ গানের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

রুহুল কবির রিজভী বলেন, ‘শুধু স্বৈরাচার বিদায়ের বেলায় নয় যুগে যুগে গান অন্যায়ের প্রতিবাদ করার অনুপ্রেরণা যুগিয়েছে মানুষকে। একটি দলকে এগিয়ে যেতে হলে প্রয়োজন সাংস্কৃতিক গোষ্ঠী। কারণ সংস্কৃতির কর্মীদের মাধ্যমেই অবিচার-অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠে সকল কর্মীরা।’

বিএনপির অন্যতম শীর্ষ এই নেতা বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটেও জাসাসের সংস্কৃতিকর্মীদের গান মানুষকে আন্দোলিত করেছে। তবে, যাদের মধ্যে সাম্য ও মানবিকতা নেই তারা কখনোই প্রকৃত শিল্পী নয়। যারা শিল্পের মাধ্যমে ফ্যাসিজমকে সহায়তা করেছে, তারা মানুষের জন্য শিল্পী হয়ে উঠতে পারেনি।’

সন্ত্রাস করে কখনো মানুষের ভালোবাসা অর্জন করা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। আজ রোববার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী...
পহেলা ডিসেম্বর বিএনপির বিজয় দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনের সামনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলছেন, ‘পতিত সরকার ক্ষমতায় টিকার থাকার জন্য বিভিন্ন নামে বাহিনী তৈরি করেছিল। মানুষের ধর্য্যের বাঁধ ভেঙে গিয়েই ২৪শের আন্দোলনের মাধ্যমে ক্ষমতা...
শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে ভারতের সঙ্গে বন্দি চুক্তি বিনিময়ের মাধ্যমেই আসতে হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। শনিবার সকালে কুড়িগ্রামের সদর উপজেলার নাগদাহ...
রাজধানীর ডেমরায় একটি স্টিল মিলে ক্রেন দিয়ে মালবাহী কন্টেইনার নামানোর সময়  নিচে পড়ে গিয়ে মো. লাইবুল হাসান (৩৫) নামে এক কন্টেইনার অপারেটরের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল ৪টার দিকে ডেমরার ৬৭ নম্বর...
ইন্সট্রুমেন্ট ইনডিকেশন মিসম্যাচের কারণে উড্ডয়নের ঠিক আগে ঢাকা-জেদ্দাগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে এ ঘটনায় উড়োজাহাজের ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গিয়ার বা অন্য কোনো...
সিডনির বন্ডি সমুদ্রসৈকতে বন্দুকধারীর কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে বহু মানুষের প্রাণ বাঁচানো আহমেদ আল-আহমেদকে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ বেসামরিক সাহসিকতা পদক ‘ক্রস অব ভ্যালর’ দেওয়া হয়েছে। গত বছরের ভয়াবহ...
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেদ্দাগামী একটি উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়ন বাতিল করা হয়েছে। যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামানো হয়েছে। রোববার বিকেল সাড়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর