হরমুজ প্রণালিতে পানামার তেলবাহী ট্যাঙ্কার নৌ-মাইনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আইআরজিসি'র দাবি প্রত্যাখ্যান করেছে মার্কিন সেনাবাহিনী। তাদের মতে, গত মাসে ট্যাঙ্কারটি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এদিকে ইরান দ্রুত ও মরিয়া হয়ে একটি চুক্তি করতে চাইছে বলে আবারও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের সঙ্গে ওয়াশিংটন আলোচনায় যাবে কিনা, সে সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন বলে জানিয়েছেন।
এছাড়া হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহের প্রবাহ পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রকে যারা সহায়তা করেনি, তাদের ক্ষতিপূরণ দিতে হবে বলেও মন্তব্য করেছেন ট্রাম্প।
অন্যদিকে, ইরানের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হবে না বলে সাফ জানিয়েছেন ইরানের নিরাপত্তা বিষয়ক প্রধান মোহসেন রেজাই।



