নেত্রকোণায় প্রেমিকার বিয়ের খবরে প্রেমিকের আত্মহত্যা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পিএম

দুই বছরের প্রেমের সম্পর্ক। এরই মধ্যে দুই পরিবারের মধ্যে বিয়ের বিষয়ে আলোচনাও হয়। কিন্তু হঠাৎ মেয়ের পরিবার অন্যত্র বিয়ে ঠিক করে। এমন খবর পেয়ে মানসিক হতাশায় গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে মহসিন আল নাঈম নামের এক তরুণ।

ঘটনাটি ঘটেছে নেত্রকোণার দুর্গাপুর পৌর শহরের সাধুপাড়া এলাকায়। গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নাঈম ওই এলাকার মতিউর রহমানের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী চন্ডিগড় এলাকার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মহসিন আল নাঈমের। বেশ কিছুদিন আগে নাঈমের পরিবার থেকে ওই তরুণীর বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়া হয়। আলোচনায় বিয়ের আশ্বাসও মেলে। এরই মধ্যে গেলো রোববার ওই তরুণীর বিয়ে অন্যত্র ঠিক করা হয়। বিয়ের কেনাকাটা করতে সে স্থানীয় বাজারে আসে। বিষয়টি প্রেমিক নাঈম জানতে পেরে এবং প্রেমিকাকে জীবনসঙ্গী হিসেবে না পাওয়ার কষ্টে গতকাল দিবাগত রাতে পরিবারের অগোচরে বসতঘরের ধরনার সঙ্গে গলায় ফাঁস নেয়।

একপর্যায়ে তার মা দরজার ফাঁক দিয়ে নাঈমের নিথর দেহ ঘরের ধরনায় ঝুলতে দেখেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

নিহত নাঈমের বড় ভাই মাহমুদুল হাসান বলেন, ‘আমরা কিছুদিন আগে মেয়ের বাড়িতে গিয়ে সবকিছু ঠিকঠাক করে আসি। গত পরশু আমার ভাই মেয়েকে বাজারে বিয়ের কেনাকাটা করতে দেখে ফেলে। আবার গতকাল রাতে মেয়েটি আমার ভাইকে না করে দেয়। তখনই আমার ভাই বিষয়টি জানতে পেরে এ ঘটনা ঘটিয়েছে।’

এ নিয়ে দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, আজ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে প্রেম ও মানসিক হতাশা থেকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে সে অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গাইবান্ধার সুন্দরগঞ্জে নতুন করে আরও তিনজনের শরীরে অ্যানথ্রাক্সের (তড়কা) উপসর্গ দেখা দিয়েছে। মঙ্গলবার তারা সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ নিয়ে উপজেলায় অ্যানথ্রাক্সের...
নদী ভাঙনে দিশেহারা লালমনিরহাট, গোপালগঞ্জ, মোংলার বিভিন্ন এলাকার বাসিন্দারা। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে আবাদি জমি, ভিটেমাটিসহ নানা স্থাপনা। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলছে...
গাজীপুরের জয়দেবপুরে রেললাইনের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজার অংশে পাথর ঢালাই নির্মাণ কাজ চলছে চরম ঝুঁকি ও সমন্বয়হীনতার মধ্য দিয়ে। গুরুত্বপূর্ণ এই ব্যস্ত সড়কে রাস্তার মাঝখানে ও পিচ ঢালাইয়ের নির্ধারিত অংশে...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘৫ম নিউইয়র্ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও চেম্বার বিজনেস এক্সপো ২০২৬’। গত ১৭ সেপ্টেম্বর ম্যানহাটনের ‘বরো অব...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয়...
বিসিএস (পুলিশ) ক্যাডারের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার (এসপি) ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৩১ কর্মকর্তাকে বিভিন্ন কর্মস্থলে বদলি ও পদায়ন করেছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের...
জাতীয় সংসদ সদস্যদের একের পর এক নৈতিক স্খলনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে কিশোরী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর