নাসিরউদ্দীন পাটোয়ারীর বক্তব্য বিকৃতির নিন্দা এনসিপির

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দীন পাটোয়ারীর বক্তব্য খণ্ডিত ও বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি ও সদস্যসচিব আখতার হোসেন এমপি এক বিবৃতিতে বলেন, পাটোয়ারীর বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত করে বিএনপি ও তাদের অনুসারীরা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, পাটোয়ারীর প্রকৃত বক্তব্য ছিল—‘আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার—এই তিনটি দাবি মানলেই আর ককটেল ফুটবে না ঢাকা শহরে।’

এনসিপির দাবি, বক্তব্যটির মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদের স্থায়ী বিলোপ এবং দেশে আইনশৃঙ্খলা ও শান্তি ফিরিয়ে আনার প্রস্তাব তুলে ধরা।

বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের নাশকতা দমনে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা আড়াল করতেই এনসিপি ও বিরোধী দলগুলোর ওপর দায় চাপানোর চেষ্টা চলছে।

এনসিপি জানায়, জুলাই গণহত্যার বিচার, সংস্কার ও গণভোটের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক কর্মসূচি অব্যাহত থাকবে।

সারাদেশে ককটেল হামলার জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে দায়ী করেছেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না। আর এ জন্য এনসিপির এই নেতাকে গ্রেপ্তারের দাবিও...
বিএনপি সরকার গুমের ঘটনার তদন্ত চায় না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বিএনপি...
গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
কোনো চাপ, টার্গেট বা পক্ষপাতিত্ব নয়, নিয়ম মেনেই সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন দুদক সচিব সাইদুর রহমান খান।  
দুই বছরের প্রেমের সম্পর্ক। এরই মধ্যে দুই পরিবারের মধ্যে বিয়ের বিষয়ে আলোচনাও হয়। কিন্তু হঠাৎ মেয়ের পরিবার অন্যত্র বিয়ে ঠিক করে। এমন খবর পেয়ে মানসিক হতাশায় গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে মহসিন আল...
বিসিএস (পুলিশ) ক্যাডারের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার (এসপি) ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৩১ কর্মকর্তাকে বিভিন্ন কর্মস্থলে বদলি ও পদায়ন করেছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের...
গাইবান্ধার সুন্দরগঞ্জে নতুন করে আরও তিনজনের শরীরে অ্যানথ্রাক্সের (তড়কা) উপসর্গ দেখা দিয়েছে। মঙ্গলবার তারা সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ নিয়ে উপজেলায় অ্যানথ্রাক্সের...
জাতীয় সংসদ সদস্যদের একের পর এক নৈতিক স্খলনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে কিশোরী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর