আটঘরিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১০:১১ পিএম

পাবনার আটঘরিয়ার দেবোত্তর বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আব্দুল মালেক গ্রুপ ও হেলাল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার বিকেলের এ সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে ৪ জন আহত হয়েছে।

আহতদের মধ্যে দুজনকে পাবনা জেনারেল হাসপাতাল ও অন্য ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বিকেলে আটঘরিয়া পৌরসভার দেবোত্তর বাজারে আব্দুল মালেকের নের্তৃত্বে মোশারফ, রিয়াদ, সাগর, পান্জু, সিরাজুল, ইমরান, ফিরোজ, সিহাব, আলামীন গংয়েরা অতর্কিতে ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হেলালকে কোপাতে থাকে। এসময় তাঁর চিৎকারে শুনে ভাই হিমেল এগিয়ে এলে তাঁকেও কুপিয়ে আহত করা হয়। এসময় উভয় পক্ষের সংঘর্ষ বেঁধে যায়।

সংঘর্ষে হেলাল, হিমেল, মালেক, মোশারফ আহত হয়। আহতদের মধ্যে হেলাল (৩৮), হিমেলকে (২৬) গুরুত্বর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কিছুদিন যাবৎ উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। বৃহস্পতিবার সন্ধায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরই জের ধরে শুক্রবার বিকেলে এ সংঘর্ষ হয়। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।’

ফরিদপুরে সামেলা আক্তার নামে এক নারীকে কুপিয়ে ও মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে রাহিম শেখের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে।
দীর্ঘদিন ধরে পুলিশের তৈরি করা ছকেই ধরা পড়েছে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে তার গডফাদার সাজ্জাদ হোসেন এবং অন্যতম সহযোগী রায়হান। সাজ্জাদ দেশের বাইরে অবস্থান করলেও...
পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় টয়লেটের ট্যাংক থেকে এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে টয়লেটে ট্যাংক থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
চাঁদপুরের ফরিদগঞ্জে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে মিজানুর রহমান (৫৫) নামের এক আসামির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...
আমিরাতে ৫ হাজার বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে, এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, এখন পর্যন্ত ৬২৬ জনের ভিসা বাতিল হয়েছে এবং ৪১৭ জনের ভিসা নবায়নের কাজ চলছে।...
আগের নিয়োগ বাতিল করে সুপ্রিম কোর্টে নতুন করে ২৬৫ জন আইন কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশে তাঁদের নিয়োগ দেওয়া হয়। আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয়ের এক...
নাটোরে চলনবিল ও হালতিবিলসহ বিভিন্ন নদ-নদীতে মা মাছ ও মাছের পোনা নিধনের সাথে চলছে জীববৈচিত্র্য ধ্বংসের মহোৎসব। প্রকাশ্যে নিষিদ্ধ চায়না দুয়ারি জালসহ বিভিন্নভাবে ধ্বংস করা হচ্ছে এসব মাছ। এতে একদিকে...
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে কোনো সরকারি আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, ঢাকা ও নেপিদোর মধ্যে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। এর আগে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর