নাটোর মাছের পোনা নিধনে হুমকিতে জীববৈচিত্র্য

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৫:৪৮ পিএম

নাটোরে চলনবিল ও হালতিবিলসহ বিভিন্ন নদ-নদীতে মা মাছ ও মাছের পোনা নিধনের সাথে চলছে জীববৈচিত্র্য ধ্বংসের মহোৎসব। প্রকাশ্যে নিষিদ্ধ চায়না দুয়ারি জালসহ বিভিন্নভাবে ধ্বংস করা হচ্ছে এসব মাছ। এতে একদিকে যেমন মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হচ্ছে অপরদিকে নিষিদ্ধ জাল ব্যবহারে জীববৈচিত্র্যও পড়েছে হুমকিতে। এবিষয়ে প্রশাসনের ভূমিকাও নীরব। 

নাটোরের নলডাঙ্গা, সিংড়া ও গুরুদাসপুর উপজেলার বিস্তীর্ণ এলাকায় রয়েছে চলন বিল ও হালতি বিলসহ বেশ কিছু নদী, খাল। এসব জলাধার এক সময় দেশি মাছে সমৃদ্ধ ছিল। 

কিছু অসাধু জেলে নিষিদ্ধ চায়না-দুয়ারি জাল দিয়ে ধরছেন মা ও পোনা মাছ। এতে প্রজনন মৌসুমে দেশি মাছের বিস্তার নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। 

প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালালেও তা কাজে আসছে না। মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় আরও কঠোর হওয়ার আহ্বান পরিবেশ কর্মীদের।

নাটোর পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিকী বলেন, ‘মাছ ও জীববৈচিত্র্য পরিবেশ কর্মীদের আরও কঠোর হতে হবে।’

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সর্বাত্মক কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা।

নাটোর জেলা মৎস্য কর্মকর্তা ওমর আলী বলেন, ‘অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চালানো হবে।’

দেশি প্রজাতির মাছ রক্ষায় কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা।

একসময় যোগাযোগের প্রধান মাধ্যম ছিল ডাক বিভাগ। প্রযুক্তির অগ্রযাত্রায় কমেছে চিঠির ব্যবহার। আগের মতো নেই আর ডাক পরিবহন। তবে রাজশাহীর ডাক বিভাগের ব্যয় রয়েছে আগের মতোই। উত্তরাঞ্চল সার্কেলের তথ্য...
নওগাঁয় যাত্রীবাহী বাসের চাপায় আ.ত.ম ইউসুফ (৪৫) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শহরের দয়ালের মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদের সাংবাদিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী...
ছাত্রলীগের প্রতি ‘মায়াকান্না’ দেখিয়ে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ।
আগামী আগস্ট মাসের জন্য জ্বালানি তেলের দাম ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, আগস্টে ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম...
ফরিদপুরে সামেলা আক্তার নামে এক নারীকে কুপিয়ে ও মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে রাহিম শেখের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে।
আমিরাতে ৫ হাজার বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে, এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, এখন পর্যন্ত ৬২৬ জনের ভিসা বাতিল হয়েছে এবং ৪১৭ জনের ভিসা নবায়নের কাজ চলছে।...
আগের নিয়োগ বাতিল করে সুপ্রিম কোর্টে নতুন করে ২৬৫ জন আইন কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশে তাঁদের নিয়োগ দেওয়া হয়। আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয়ের এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর