জাস্টিন ট্রুডোর ভুয়া জন্মসনদ তৈরির মূল হোতা গ্রেপ্তার

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৬ পিএম

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পাবনার নাগরিক বানিয়ে ভুয়া জন্ম নিবন্ধন সনদ তৈরিকারী কম্পিউটার অপারেটর নিলয় পারভেজ ইমন (২৬) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

বুধবার দুপুরে পাবনা র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। 

সংবাদ সম্মেলনে র‌্যাবের কমান্ডার বলেন, তথ্য ও প্রযুক্তির মাধ্যমে গোপন সূত্রের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল গত ১০ সেপ্টেম্বর রাতে পাবনা সদর থানার পৌর এলাকার কাচারিপাড়ায় অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নিলয় আমিনপুর থানার আহম্মদপুর ইউনিয়নের আলতাব হোসেনের ছেলে। তিনি আহাম্মদপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর ছিলেন।

মেজর এহতেশামুল হক জানান, ইমন দীর্ঘদিন আহমদপুর ইউনিয়নের কম্পিউটার অপারেটর হিসাবে কাজ করেছেন। সেই সুবাদে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে জন্ম সনদ তৈরি করতো। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জন্ম নিবন্ধন সনদ তৈরি করেন তিনি। চলতি বছরের ২০ মার্চ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জাস্টিন ট্রুডোর জন্মনিবন্ধনের কার্ডটি ভাইরাল হয়। আহাম্মদপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর নিলয় পারভেজ ইমনের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে।

এ ঘটনায় ২১ মার্চ রাতে ইউপি সদস্য ও ২ নম্বর প্যানেল চেয়ারম্যান ফাতেমা বেগম বাদী হয়ে ইমনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে আমিনপুর থানায় একটি মামলা করেন। এছাড়া জেলা প্রশাসন থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ঘটনার পর থেকে পলাতক ছিলেন ইমন। পরে র‌্যাব তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে পাবনা শহর থেকে অভিযুক্ত নিলয় পারভেজ ইমনকে গ্রেপ্তার করে।

কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমন র‌্যাবকে জানিয়েছে তিনি পাবনাসহ দেশের বিভিন্ন এলাকারে লোকজনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে জাতীয় পরিচয়পত্র, জন্মসনদ, শিক্ষাসনদ, পুলিশ ক্লিয়ারেন্স তৈরি করে দিতেন। মূলত কোনো এক ব্যক্তি টাকার বিনিময়ে জাস্টিন ট্রুডোর নামে ভুয়া জন্মসনদ তৈরি করে অনিয়মের বিষয়টি প্রকাশ্যে আনেন বলে ধারণা র‍্যাবের।’

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় বিতর্কিত সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে চার দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। একই সঙ্গে তার প্রথম স্ত্রীকে নেওয়া হয়েছে এক দিনের...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে জামায়াত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এমপি নজরুল ও তার...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যায় জড়িত তুহিন, ফাহাদ ও কামরুল নামের তিন তরুণ। তারা ৩ জন মিলে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে...
গাজীপুরের জয়দেবপুরে রেললাইনের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
আসিয়ান কাপে বাংলাদেশের পরীক্ষা শুরু ২৫ সেপ্টেম্বর। প্রথম ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে। বাংলাদেশ তিনটি...
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি যানবাহনে আগুন দেওয় ও ককটেল ছোড়ার পেছেন বর্তমান বিরোধীদল আছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার জাতীয়...
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজার অংশে পাথর ঢালাই নির্মাণ কাজ চলছে চরম ঝুঁকি ও সমন্বয়হীনতার মধ্য দিয়ে। গুরুত্বপূর্ণ এই ব্যস্ত সড়কে রাস্তার মাঝখানে ও পিচ ঢালাইয়ের নির্ধারিত অংশে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর