চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ ২ ভাতিজার বিরুদ্ধে 

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫২ এএম

পূর্ব বিরোধের জেরে পাবনা সদর উপজেলার ভাড়ারায় সাইদুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই দুই ভাতিজার বিরুদ্ধে। সদর উপজেলার ভাড়ার ইউনিয়নের চিথুলিয়া ব্রিজের ওপরে গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

সাইদুল ইসলাম সদর উপজেলার চর বলরামপুর গ্রামের আব্দুল হাকিম শেখের ছেলে এবং অভিযুক্তদের আপন চাচা। এদিকে অভিযুক্তরা হলেন- তালহা ও তামিম। তাঁরা একই গ্রামের মোহাম্মদ আলী ছেলে।

ভাড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খান জানান, কিছুদিন আগে পূর্ব বিরোধের জেরে সাইদুল ইসলাম তার বড় ভাই মোহাম্মদ আলীকে মারধর করেছিলেন। সেই ঘটনায় থানায় মামলাও হয়েছে। রোববার সন্ধ্যায় কাজ থেকে ফিরছিলেন সাইদুল ইসলাম। চিথুলিয়া ব্রিজের ওপরে পৌঁছালে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া তালহা ও তামিম তাঁকে হাতুড়ি দিয়ে বেধড়ক পেটান। পরে এলাকাবাসী ও স্বজনেরা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। সেখানে নেওয়ার পথেই মারা যান সাইদুল ইসলাম। 

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আজ সোমবার ময়নাতদন্ত সম্পন্ন হবে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জয়পুরহাটের আক্কেলপুরে নিজ বাড়ি থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাসহ ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের রোয়াইড় গ্রামে আবু হাসনাত হিমেলকে...
গাজীপুরের কালিয়াকৈরে ঝটিকা মিছিল থেকে ককটেল নিক্ষেপের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি ককটেল উদ্ধার করা হয়।
চট্টগ্রামের হালিশহরে দিনদুপুরে পুলিশের টহলদলের পিকআপ চুরি করে নিয়ে গেছে চোর। আজ বুধবার দুপুরে পুলিশ সদস্যরা ভাত খাওয়ার সময় চুরি হয় এই পিকআপ। তবে চুরির ৫ ঘণ্টা পর বন্দর ফকিরহাট এলাকা থেকে পিকআপ...
গোপালগঞ্জে জনগণের জানমালের নিরাপত্তায় নতুন করে ৮ প্লাটুন আনসার মোতায়েন করা হয়েছে। দায়িত্ব পালনকালে তারা মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার করবেন না বলে জানানো হয়েছে। আজ বুধবার সকালে বেদগ্রামে ২৩...
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ২টায় রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। নাহিদের নামে জুলাই অভ্যুত্থানে হত্যা মামলাসহ ১৪টি মামলা...
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে সরকার দক্ষিণ-পূর্ব এশিয়ার অ্যাভিয়েশন হাব করতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে লালমনিরহাটের অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়...
উত্তরাঞ্চলীয় জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। রাতভর কনকনে ঠান্ডা, ভোরে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে রাস্তা-ঘাট। সকাল গড়ালেও কাটছে না শীতের প্রকোপ। এরইমধ্যে তাপমাত্রার পারদ নেমে এসেছে ১২...
মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উত্থাপিত একটি প্রস্তাব বিপুল ভোটে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর