চাঁপাইনবাবগঞ্জে প্রতিমা ভাঙচুর

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৩:৫৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জের একটি মন্দিরে রাতের আঁধারে দুর্গা প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে পৌর এলাকার বটতলাহাটের মা ভবানী দুর্গা ও কালীমাতা মন্দিরে এ ঘটনা ঘটে। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন। 

ডাবলু কুমার ঘোষ জানান, রাতের আঁধারে কে বা কারা মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করেছে। রাত দেড়টার পর এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্বৃত্তরা দুর্গা প্রতিমার মুখ, হাত এবং সিংহের লেজ ভেঙ্গে ফেলে। সকালে মন্দির কর্তৃপক্ষ দেখে বিষয়টি প্রশাসনকে জানায়। এ ঘটনার পর উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ওই এলাকায় সনাতন ধর্মালম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন। 

বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ। তিনি বলেন, ‘রাতে ওই মন্দিরে পাহারার ব্যবস্থা ছিল না। যদিও প্রতিটি মন্দিরে রাত-দিন পাহারা দেওয়ার নির্দেশনা ছিল প্রশাসনের পক্ষ থেকে। পাহারা না থাকার সুযোগে এ ঘটনা ঘটেছে।’ 

দুর্বৃত্তরা দুর্গা প্রতিমার মুখ ও হাত ভেঙ্গে ফেলে। ছবি: ইনডিপেনডেন্টপ্রতিমা ভাঙার ঘটনার পর জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুন মন্দিরটি পরিদর্শন করেন।

 

চাঁপাইনবাবগঞ্জে ৪০ ভরি স্বর্ণ আত্মসাতের মামলায় পুলিশের কনস্টেবল জাকির হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার জেলার অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন। 
নাটোরের সিংড়ার বন্দর এলাকায় দুটি  মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম নামে একজন  নিহত হয়েছেন। এ সময় সাফায়েত আহমেদ নামে আরও একজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার...
পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে বর্ষার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে বাড়ির পাশের মাঠে জমে থাকা পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
নাটোরে খেজুরের ডাল কাটতে গিয়ে ভীমরুলের আক্রমণের পর চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে নাটোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রহিমা বেগম নামের ওই বৃদ্ধা...
দেশের মানুষ দুষ্ট চক্রের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে, যা থেকে বের হওয়া দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব। রোববার, রাজধানীতে ঢাকা ট্যাকসেস বার...
দেশের শেয়ারবাজারে আড়াই বছরে কোনো নতুন কোম্পানির আইপিও আবেদন জমা পড়েনি। এমনকি নিয়ন্ত্রক সংস্থা- বিএসইসির কাছে অনুমোদনের অপেক্ষায় নেই একটি আবেদনও। এতে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে...
ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে হত্যা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত আসাদুল হকের মরদেহ প্রায় ৪০ ঘণ্টা পর বিজিবির হাতে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফ। রোববার রাত সাড়ে ৮টায় পীরগঞ্জের...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান শেভরনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সাক্ষাতে দেশে গ্যাস অনুসন্ধানের বিষয়টি আলোচনায় উঠে আসে। নতুন...
লোডিং...

এলাকার খবর