রাজশাহীতে যুবলীগ কর্মীকে পিটিয়ে–ছুরিকাঘাতে হত্যা

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ১২:৪৪ পিএম

রাজশাহীতে এক যুবলীগ কর্মীকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ওই যুবককে রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেখে যান অজ্ঞাত ব্যক্তিরা। পরে জরুরি বিভাগের চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত যুবলীগ কর্মীর নাম মীম হোসেন (২৫)। তিনি নগরীর রামচন্দ্রপুর এলাকার আব্দুল মোমিনের ছেলে।

বোয়ালিয়া মডেল থানার ওসি (তদন্ত) তাজমুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, মীম হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত। এ ঘটনায় গ্রেপ্তার যুবলীগ নেতা রুবেলের আত্মীয় ও সহযোগী ছিলেন তিনি।

ভিডিও দেখুন:পুলিশ জানিয়েছে, নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাত এবং শরীর ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার কারণ জানতে এরইমধ্যে মাঠে নেমেছে পুলিশ। দ্রুত জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

জয়পুরহাটের আক্কেলপুরে নিজ বাড়ি থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাসহ ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের রোয়াইড় গ্রামে আবু হাসনাত হিমেলকে...
ফরিদপুরের ভাঙ্গায় বিএনপি কার্যালয়ে হামলায় স্থানীয় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহতের ঘটনায় ২৫ জনকে আটক করেছে পুলিশ। তবে এখনো এ ঘটনায় মামলা দায়ের হয়নি। 
নোয়াখালীতে মাদ্রাসাছাত্রী তাইবা ইলহাম নুহা (৭) হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সমাবেশ করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী,...
পিরোজপুরের ভান্ডারিয়ায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুনে দিয়েছে দুর্বৃত্তরা। এতে একটি বাসে ঘুমিয়ে থাকা মো. সিয়াম (২৫) নামের এক বাস হেলপারের নিহত হয়েছেন। 
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে সরকার দক্ষিণ-পূর্ব এশিয়ার অ্যাভিয়েশন হাব করতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে লালমনিরহাটের অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়...
উত্তরাঞ্চলীয় জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। রাতভর কনকনে ঠান্ডা, ভোরে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে রাস্তা-ঘাট। সকাল গড়ালেও কাটছে না শীতের প্রকোপ। এরইমধ্যে তাপমাত্রার পারদ নেমে এসেছে ১২...
মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উত্থাপিত একটি প্রস্তাব বিপুল ভোটে...
জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ ও ফরিদপুর জেলায় সর্বমোট ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর