সমন্বয়ক দাবি করা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভায় ‘হাতাহাতি’

আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ১২:৫৬ পিএম

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভায় হট্টগোল ও হাতাহাতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। সভায় এক শিক্ষার্থী নিজেকে সমন্বয়ক দাবি করার পর তা নিয়ে এই সংঘাতের সূত্রপাত বলে সভার কয়েকজন দাবি করছেন। আজ বৃহস্পতিবার বিকেলে কালেক্টরেট মাঠে এক সভায় এই হট্টগোল হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা বলেন, বৃহস্পতিবার বিকেলে নিউ গভরমেন্ট ডিগ্রি কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আসিফ মোস্তফা নেহাল ও কানিজ ফাতিমার উপস্থিতিতে একটি সভা হওয়ার কথা ছিল। পরে সেটি জায়গা পরিবর্তন করে কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত হয়। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমন্বয়ক রাশেদ রাজন বলেন, সভার একপর্যায়ে সেখানে এসে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কেরা। ওই সময় বেসরকারি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ফাতিন মেহেদী নামে একজন নিজেকে কেন্দ্রীয় সমন্বয়ক দাবি করলে তা নিয়ে বিতর্ক তৈরি হয়। রাজন দাবি করেন, ফাতিন কখনোই রাজশাহীতে আন্দোলনে সম্পৃক্ত ছিলেন না।

রাশেদ রাজন বলেন, এ সময় সেখানে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। আহত হয়েছেন তিন থেকে চারজন আহত হন। আহতদের একজন রাজশাহী কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্রনেতা সোহেল রানা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ছাত্রনেতা সোহেল রানা দাবি করেন, নিরাপত্তার কথা ভেবে সভাস্থল থেকে বের হয়ে আসেন তিনি। ফেরার পথে ২০ জন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁকে এলোপাতাড়ি কিলঘুষি এবং লাঠি দিয়ে ও হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। হামলাকারীদের মধ্যে রাজশাহী কলেজ ছাত্রদলের দুই-একজন কর্মীও ছিলেন বলে দাবি করেন সোহেল রানা। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

হামলা সম্পর্কে রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির বলেন, সোহেল রানা জাসদ ছাত্রলীগের সাবেক নেতা। তাঁর বিষয়ে নানান ধরনের অভিযোগ রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের মধ্যে মতভেদ থেকেই হামলার ঘটনা ঘটতে পারে। তবে ছাত্রদলের ওপর দায় চাপানোটা উদ্দেশ্যমূলক বলে দাবি করেন আবির।

এদিকে, রাশেদ রাজনের দাবি ভিত্তিহীন বলে জানিয়েছেন ফাতিন মেহেদী। তিনি দাবি করেন, তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি ঢাকায় আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন।

এ নিয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী মাসুদ জানান, হামলার বিষয়ে তারা এখনো কিছু জানেন না। কারো পক্ষ থেকে কোনো অভিযোগ পাননি।

ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মধ্যে পাঁচজনের মরদেহ দেশে ফিরছে। শুক্রবার বেনাপোল স্থলবন্দর দিয়ে এসব মরদেহ বাংলাদেশে প্রবেশ করে স্বজনদের কাছে...
বাগেরহাটের  মোংলায় আট বছরের শিশুকে ধর্ষণের দায়ে সুমন শিকদার নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে সিগনাল টাওয়ার এলাকা থেকে  তাকে আটক করা হয়েছে। 
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির লোভনীয় বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা...
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুরে গাড়ির চাপায় এক নারী (৫৮) পথচারী নিহত হয়েছেন। তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। শুক্রবার সকালে শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকার হামিম ডেনিম লিমিটেড...
তবে সেই শঙ্কা কাটিয়েছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন (২৬) রানে পেরিয়ে ৬ উইকেটে ৩৫ রানে প্রথম সেশন শেষ করেছে টাইগাররা। তবে এখনো আরেকটা লজ্জা এড়ানো বাকি। টেস্টে এর আগে এক ইনিংসে...
আজ সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে স্মৃতিসৌধ প্রাঙ্গণে উপস্থিত হয়ে পুষ্পস্তবক...
দলীয় পরিচয়ের ঊর্ধ্বে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমন প্রত্যাশা রাজনৈতিক নেতাদের। তারা বলছেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে থেকে গণতন্ত্র, আইনের...
সংবাদমাধ্যমের খবর ব্যবহার করে বিনিময়ে অর্থ পরিশোধ না করলে এবার থেকে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর বিশেষ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। এ সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি বিল আইন হিসেবে পাস করেছে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর