শহীদদের শ্রদ্ধা জানাতে আজ জাতীয় স্মৃতিসৌধে যাবে নবনির্বাচিত রাষ্ট্রপতি

আজ সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে স্মৃতিসৌধ প্রাঙ্গণে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। 

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০৮:৩৪ এএম

আজ সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে স্মৃতিসৌধ প্রাঙ্গণে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। 

এদিকে রাষ্ট্রপতির আগমন ও শ্রদ্ধা নিবেদন উপলক্ষে স্মৃতিসৌধ এলাকায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

শ্রদ্ধা নিবেদন শেষে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করবে। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি।

এরপর দুপুর ১টার দিকে জিয়া উদ্যানে শ্রদ্ধা নিবেদন করবেন নতুন দায়িত্ব পাওয়া স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান, তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

দ্রৌপদী মুর্মু বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক অভিন্ন ত্যাগের ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন ও গভীর বন্ধুত্বের ওপর প্রতিষ্ঠিত। সাম্প্রতিক জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুববিষয়ক কার্যক্রম,...
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি হিসেবে তিনি শপথ নিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম...
নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। আর শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। ১২ শতাধিক অতিথি এই শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। 
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন সদ্য রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার বাদ জুমা তিনি প্রয়াত এই নেতাদের কবর জিয়ারত করেন।
ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহের একটি শপিং মলে রাশিয়ার জোড়া ড্রোন হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। এছাড়া এ হামলায় আহত হয়েছে ২৩ শিশুসহ ১৩০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছে...
১১ নম্বরে নামা শরীফুল চার মেরে স্কোর সমান করে সেই শঙ্কা দূর করেন। পরের ওভারে আরেক বাউন্ডারিতে রানের শঙ্কা বাড়িয়ে নেন তাইজুল ইসলাম। শেষ পর্যন্ত এ দুজনে দশম উইকেট জুটিতে যোগ করেন ২৫ রান। তাতে গুটিয়ে...
মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা হুমকির পর ধ্বংসাত্মক জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি এমন হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানান, স্থল, আকাশ, নৌ,...
তবে সেই শঙ্কা কাটিয়েছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন (২৬) রানে পেরিয়ে ৬ উইকেটে ৩৫ রানে প্রথম সেশন শেষ করেছে টাইগাররা। তবে এখনো আরেকটা লজ্জা এড়ানো বাকি। টেস্টে এর আগে এক ইনিংসে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর