নওগাঁয় গুলিবিদ্ধ সাবেক যুবদল নেতার ২১ দিন পর মৃত্যু

আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ০৬:০৪ পিএম

নওগাঁয় জায়গা-জমি ও রাজনৈতিক বিরোধের জেরে গুলিবিদ্ধ হওয়ার ২১ দিন পর মারা গেছেন সাবেক যুবদল নেতা আব্দুল মজিদ (৫০)। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে নিজ বাড়ি নওগাঁ সদরের সাহাপুর গ্রামে মারা যান তিনি। আজ মঙ্গলবার সকালে পুলিশ আব্দুল মজিদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন নওগাঁ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এর আগে গত ২ নভেম্বর রাত ১০টার দিকে শহরের ইয়াদ আলীর মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় হামলার শিকার হন তিন ভাইসহ বিএনপির চার নেতা-কর্মী। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় শাটারগান ও একটি মোটরসাইকেল জব্দ করে। এ ঘটনায় আরিফ দেওয়ানসহ এজাহারভুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জেলা বিএনপির সদস্যসচিব বায়েজিদ হোসেন পলাশ বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকায় মোহাম্মদ আলী নামে আওয়ামী লীগের এক ক্যাডারের অবৈধ দখলে থাকা এক জমি উদ্ধারকে কেন্দ্র করে জেলা যুবদলের সাবেক সদস্য আব্দুল মজিদ সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এ ঘটনার জেরে গত ২ নভেম্বর রাতে বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মোটরসাইকেলে করে তিনজনকে সঙ্গে নিয়ে আব্দুল মজিদের ওপর হামলার উদ্দেশ্যে আসেন মোহাম্মদ আলী। আব্দুল মজিদকে দেখা মাত্রই তাঁর বাম কাঁধে গুলি করেন মোহাম্মদ আলী। তাৎক্ষণিক আব্দুল মজিদের দুই ভাই কাবিল হোসেন ও শফিকুল ইসলাম এগিয়ে আসলে তিন ভাইকেই রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালানোর চেষ্টা করে হামলাকারীরা। ওই মুহূর্তে হামলাকারীদের বাঁধা দিতে গেলে কুপিয়ে আহত করা হয় স্থানীয় বিএনপি নেতা সুবিদ আলীকেও। এরপর স্থানীয়রা এগিয়ে আসলে মোটরসাইকেল ও হামলায় ব্যবহৃত দেশি পিস্তল ফেলে রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী। ওসি জানান, ঘটনার পর আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালে নেওয়া হলে আশঙ্কাজনক অবস্থ্যায় আব্দুল মজিদসহ তার দুই ভাই কাবিল হোসেন (৩০) ও শফিকুল ইসলামকে (৪৮) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল থেকে আব্দুল মজিদ গত শনিবার তার বাড়িতে আসেন। বাড়িতে থেকে চিকিৎসা নেওয়া অবস্থায় সোমবার অসুস্থ হয়ে নিজ বাড়িতে মারা যান আব্দুল মজিদ।

ওসি আরও জানান, ময়নাতদন্ত রিপোর্টে গুলিবিদ্ধ অথবা হামলার কারণে মৃত্যুর বিষয়টি উল্লেখ করা হলে এটি হত্যা মামলা হিসেবে গ্রহণের জন্য আদালতে আবেদন করা হবে। এই হামলার ঘটনায় থানায় থানায় মামলা হয়েছে। এছাড়া এরই মধ্যে এজারহারভূক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র শহীদ আসাদ কলেজিয়েট গার্লস  স্কুল অ্যান্ড কলেজ। আজকে তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেলে করে...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করে হত্যাকাণ্ড সম্পন্ন করার অন্যতম কুশিলব মেজর মোজাফফর। এরপর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোপনে দাফনের মূল পরিকল্পনাও তার;...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর