গৃহবধূর বিষপান, গলায় দড়ি যুবকের, প্রেমের জেরেই কি আত্মহত্যা?

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০১:০৮ পিএম

নাটোরের গুরুদাসপুরে এক গৃহবধূ ও এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। রাকিব হোসেন নামের ওই যুবকের বাড়ি উপজেলার খুবজীপুর গ্রামে। একই উপজেলার পিপলা নতুনপাড়া মহল্লায় বাড়ি গৃহবধূ আতিয়া খাতুনের। প্রেমের সম্পর্কের জেরেই দুজন আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, গৃহবধূ আতিয়ার স্বামী মালয়েশিয়া প্রবাসী। গতকাল মঙ্গলবার রাতে আতিয়া বিষ পান করেন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। 

এদিকে আতিয়ার মৃত্যুর খবর এলাকায় জানাজানি হলে খুবজীপুর গ্রামের রাকিব হোসেন নিজ বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। পরে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। রাকিব ও আতিয়ার মধ্যে প্রেমের সস্পর্ক ছিল বলে দাবি স্থানীয়দের। 

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, প্রাথমিকভাবে জানা গেছে গৃহবধূ আতিয়া খাতুন ও রাকিব হোসেনের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। প্রেমঘটিত বিষয় নিয়ে তারা আত্মহত্যা করে থাকতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান ওসি।

রাজধানীর কদমতলী থানার রায়েরবাগ জোড়াখাম্বা এলাকার একটি মাদরাসা থেকে মোহাম্মদ নাঈম শেখ নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ...
পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে মদ্যপ অবস্থায় দুই রুশ নাগরিকের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে নানা অনিয়মের অভিযোগে চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সোমবার সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর জেলা...
২০২৪ সালের সরকার পতনের আন্দোলনের একটি নাশকতায় মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন। তিনি আজ ইউনিয়ন পরিষদের একটি প্রোগ্রামে উপস্থিত হন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা...
মধ্যপ্রাচ্য সংকটের কারণে ডলারের দাম বেড়ে গেছে।  ব্যাংকগুলোর বেশি দামে প্রবাসী আয়ের ডলার কেনার পর তদারকি বাড়ায় বাংলাদেশ ব্যাংক। এরপর রেমিট্যান্স আয় আসা কিছুটা কমে যায়। এদিকে ডলারের উপর চাপ কমাতে...
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ...
চুলায় আগুন জ্বলছে না, সিএনজি স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা লাইন, আর গ্যাসের অভাবে বিদ্যুৎ ও শিল্পকারখানার চাকা বন্ধের যোগাড়। দেশ যাচ্ছে এক তীব্র গ্যাস সংকটের মধ্য দিয়ে। সাধারণ সময়ে দেশে দৈনিক ২,৬০০ থেকে...
জুলাই আন্দোলনের দাবিদাররাই নিজেদের বিভক্তির মাধ্যমে ফ্যাসিবাদ ফেরার পথ তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। সোমবার সকালে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর