গাজীপুরে ভূমি অফিসের ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৪:১৩ পিএম

গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে নানা অনিয়মের অভিযোগে চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সোমবার সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া এ সিদ্ধান্ত নেন।

সাময়িক বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন—কাশিমপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মো. শফিকুল ইসলাম, মুহাম্মদ মোস্তফা কামাল ও আব্দুল হালিম খান।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, গাজীপুরের বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘদিন ধরে অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া যাচ্ছিল। জেলা প্রশাসক দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন শুরু করেন। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে তিনি কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান।

পরিদর্শনকালে সরকারি দাপ্তরিক কাজ বাইরের লোকজন বা দালালের মাধ্যমে করানো, দায়িত্ব পালনে অবহেলা এবং সেবাগ্রহীতাদের যথাযথ সেবা না দেওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চাইলে সংশ্লিষ্টরা সন্তোষজনক জবাব দিতে পারেননি। এমনকি প্রয়োজনীয় নথিপত্র ও নামজারি-সংক্রান্ত সফটওয়্যারও দেখাতে ব্যর্থ হন বলে জানায় জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, ‘কাশিমপুর ভূমি অফিসে কর্মরতদের কাজের ধরনে গুরুতর অনিয়ম পাওয়া গেছে। অভিযোগের বিষয়ে কাগজপত্র যাচাই-বাছাই করে ব্যাখ্যা চাইলে তারা সন্তোষজনক উত্তর দিতে পারেননি। প্রয়োজনীয় নথিপত্র ও নামজারির সফটওয়্যারও দেখাতে পারেননি। এ কারণে সংশ্লিষ্ট চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘একই দিন সফিপুর ইউনিয়ন ভূমি অফিসও পরিদর্শন করা হয়। সেখানে কিছু ত্রুটি-বিচ্যুতি পাওয়া গেলে সংশ্লিষ্টদের সতর্ক করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।’

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন এবং টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হাসিবুর রহমান উপস্থিত ছিলেন।

রেজাউল নামের এক ব্যক্তির পুকুরে জেলেরা জাল ফেলে মাছ ধরার সময় হঠাৎ একটি শর্টগান জালে আটকা পড়ে। বিষয়টি জানানো হলে আড়াইহাজার থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রটি জব্দ করে থানায় নিয়ে যায়।...
২০২৪ সালের সরকার পতনের আন্দোলনের একটি নাশকতায় মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন। তিনি আজ ইউনিয়ন পরিষদের একটি প্রোগ্রামে উপস্থিত হন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা...
মাগুরা সদর উপজেলার ভায়না এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিবলু মুন্সি নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার নিজ কক্ষে অবস্থানকালে এ দুর্ঘটনা ঘটে।
পাবনার ঈশ্বরদী উপজেলায় একটি দোকানে চুরির সময় চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এর আগে অভিযুক্তদের ব্যক্তির ধারালো অস্ত্রের আঘাতে দোকান মালিক ও তাঁর দুই ছেলে গুরুতর আহত হয়েছেন। তাদের...
মিনি কক্সবাজার নামে খ্যাত নাটোরের হালতিবিল ও চলনবিলে বর্ষা মৌসুমে বেড়াতে আসছেন ভ্রমণপিপাসু মানুষেরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে নৌকা ভ্রমণ। তবে বেশিরভাগ নৌকায় নেই সুরক্ষামূলক ব্যবস্থা।...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, সৌদি আরব নেতৃত্বাধীন নৌ সামরিক জোটে যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশ শুধু নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে এখনো কোনো করণীয় নির্ধারণ করা হয়নি। আজ সোমবার বিকেলে...
নিয়মিত মাদকবিরোধী অভিযানের পরও রংপুর ও চাঁদপুরে থামছে না মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য। শহর ছাড়িয়ে প্রত্যন্ত গ্রামেও বেড়েছে মাদকের বেচাকেনা। এ নেশার ভয়াল থাবায় বিপথগামী যুব সমাজ। মাদকের বিস্তার ঠেকাতে...
স্ত্রী আফরা ইভনাথ ইকরার আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন পেলেন জনপ্রিয় অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া। রোববার (২ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর