নাটোরে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, সাইনবোর্ড দানকারী গ্রেপ্তার 

আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০৮:৪৩ পিএম

নাটোরের লালপুরে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান প্রদর্শিত হওয়ায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাইনবোর্ড দানকারী ইমদাদুল হক লিটনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে লিটনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার লিটনের বাড়ি উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে। লিটন আওয়ামী লীগ সমর্থক হিসেবে এলাকায় পরিচিত। তিনি দুই বছর আগে সাইনবোর্ডটি মসজিদে দান করেছিলেন।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বজলুর রহমান জানান, বুধবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে উপজেলার রামকৃষ্ণপুর বালিতিতা পশ্চিম পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘বাংলাদেশ আমার অহংকার, বাংলার দিকে যে তাকাবে তার চোখ উপড়ে নেওয়া হবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এমন বার্তা প্রদর্শিত হয়। বিষয়টি মসজিদে আসা মসুল্লিদের নজরে আসার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ঘটনাটি পুলিশ ও উপজেলা প্রশাসনকে জানিয়ে বৈদ্যুতিক সুইচ বন্ধ করে সাইনবোর্ডটি খুলে ফেলা হয়। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে সাইনবোর্ডটি দান করা স্থানীয় ইমদাদুল হক লিটনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে লিটনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করে হত্যাকাণ্ড সম্পন্ন করার অন্যতম কুশিলব মেজর মোজাফফর। এরপর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোপনে দাফনের মূল পরিকল্পনাও তার;...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর