নাটোরে বিএনপির দুপক্ষের হাতাহাতি ও গুলির ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

আপডেট : ২১ মে ২০২৫, ০৫:৫৪ পিএম

নাটোরের লালপুরে গাছ থেকে আম পাড়া নিয়ে বিএনপির দুপক্ষের হাতাহাতি, গুলি বর্ষণ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে বিএনপি নেতা নাসির হোসেন বাদী হয়ে লালপুর থানায় এ মামলা করেন।

মামলায় ১৮ জনের নাম উল্লেখসহ ও অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে অভিযুক্ত করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোমিনুজ্জামান বলেন, ‘ফকির চাঁদ বৈষ্ণব গোসাই সৎসঙ্গ সেবাশ্রমের বাগানের আম গাছ লিজ নেন স্থানীয় বিএনপি নেতা নাসির হোসেন। গতকাল তার লিজকৃত বাগানের আম পাড়তে যায় নাসির হোসেন ও তার লোকজন। এ সময় ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য মিল্টন হোসেন তার সমর্থকদের নিয়ে গিয়ে নাসির হোসেনের লোকজনের সাথে বাকবিতণ্ডা শুরু করে। এ সময় তাদের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে মিল্টন সমর্থকরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে এবং মোটরসাইকেল ভাঙচুর করে চলে যায়। খবর পেয়ে আইন–শৃঙ্খলা বাহিনীর সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করেন।’

ওসি (তদন্ত) আরও বলেন, ‘এ ঘটনায় নাসির হোসেন বাদী হয়ে মিল্টনসহ ১৮ জনের নামে ও অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলমান।’

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর