জয়পুরহাটে হামলায় আহত স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

আপডেট : ২৬ জুন ২০২৫, ০৫:৫১ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে সন্ত্রাসী হামলায় আহত উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নম্বর যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম কিনার মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় তার।

এর আগে, বুধবার বিকেলে পৌর শহরের পল্লী বিদ্যুৎ এলাকায় রেজাউল করিম কিনার ওপর সন্ত্রাসী হামলা হয়। তিনি পৌর শহরের দানেজপুর এলাকার আব্দুল বারিক মন্ডলের ছেলে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম আজ দুপুরে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘রেজাউল করিম কিনা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়েছে। দুপুরে নিহতের মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসার পর স্থানীয়রা পুলিশকে খবর দেয়।’

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, ‘গতকাল বিকেলে পৌর শহরের পল্লী বিদ্যুৎ এলাকায় রেজাউল করিম কিনার উপর সন্ত্রাসী হামলা হয়। দ্রুত জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়ার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরেই হত্যার ঘটনা হয়ে থাকতে পারে। থানায় এখনো কোনো মামলা দায়ের না হলেও পুলিশি তদন্ত চলছে।’

এ বিষয়ে জানতে পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিমের মোবাইলফোনে কল করলে তিনি ব্যস্ত আছেন বলে কলটি কেটে দেন।

পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরেই এ হামলার ঘটনা হয়। তবে কারা হামলা চালিয়েছে তা তিনি জানেন না বলে দাবি করেন।’

উল্লেখ্য, গত বছরের ১৪ সেপ্টেম্বরে বিএনপির বিবদমান দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষে থানায় দুই পক্ষই মামলা দায়ের করেছিল। পৌর ছাত্রদলের আহ্বায়কের দায়ের করা মামলায় কিনা ১২ নম্বর আসামি ছিলেন।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর