গোলাম আযম–নিজামীকে ‘সূর্য সন্তান’ বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:০৭ পিএম

পাবনায় শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নেতা গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামীকে মহান স্বাধীনতা যুদ্ধের ‘সূর্য সন্তান’ বলার পর ছাত্রদল ও শিবিরের নেতা-কর্মীদের মধ্যে হট্টগোল হয়েছে। রোববার সকালে সরকারি এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে এই হট্টগোল হয়।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে কলেজ শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি মামুন আল হাসান বলেন, ‘আলোচনার শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। একইসঙ্গে স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধে এদেশের সূর্য সন্তান মাওলানা মতিউর রহমান নিজামী, গোলাম আযমসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেশপ্রেমিক সকল মানুষকে।’

এই মন্তব্যের পরপরই প্রতিবাদ জানান অনুষ্ঠানে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা। তারা অনুষ্ঠান বয়কট করলে একপর্যায়ে শুরু হয় হট্টগোল। এ সময় বেশ কিছুক্ষণ শিবির নেতাদের সঙ্গে ছাত্রদল নেতাদের কথা কাটাকাটি হয়। শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে অনুষ্ঠানস্থলেই বিক্ষোভ করে ছাত্রদল। তারা ছাত্র শিবিরের কাছে বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বলেন, ‘এবার বিজয়ের মাস শুরু হয়েছে 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান দিয়ে। এটা বাঙালি জাতির জন্য অত্যন্ত লজ্জার। আগামী দিনে ইসলামী ছাত্র শিবির আবারও এমন বক্তব্য ও স্লোগান দিলে আমরা সাধারণ ছাত্র-ছাত্রীদের নিয়ে তাঁদের দাঁতভাঙা জবাব দেবো।’

অন্যদিকে কলেজ শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি মামুন আল হাসান বলেন, 'অনুষ্ঠানটি ছিল বুদ্ধিজীবী দিবস নিয়ে। কিন্তু ছাত্রদল নেতা তাঁর বক্তব্যের পুরোটাই জামায়াত শিবিরকে নিয়ে মিথ্যাচার করেছেন। বিগত ফ্যাসিস্ট সরকার বিচার বহির্ভূত ও নিজস্ব আদালত তৈরি করে জামায়াতের যে সকল নেতাদের হত্যা করেছে, সেসব নিয়ে মিথ্যাচার করেছেন। মৃত মানুষদের নিয়ে বিষোদগার করেছেন। তাঁরা পূর্ব পরিকল্পিতভাবেই অনুষ্ঠানটি পণ্ড করার চেষ্টায় ছিলেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

নিজের নির্বাচনী এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকদের বুক ফুলিয়ে চলাফেরার উৎসাহ দিয়েছেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও নাটোর–২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, কেউ হিন্দুদের...
‘পাঁচ, পাঁচ-ই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’—মোবাইলে এমন কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের বহিষ্কৃত সভাপতি ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে জেলা...
বিয়ে পড়ানোর কথা বলে এক নিহাহ রেজিষ্ট্রারকে (কাজী) বাসা থেকে ডেকে নিয়ে আটকে রেখে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে মুন্সিগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজীব হোসেন অপুর বিরুদ্ধে। এ ঘটনায়...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের রাবি শাখার সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ ৩ জনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে, হামলার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেছে...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর