যমুনার ভাঙনে নিঃস্ব কয়েক শ পরিবার, নদীগর্ভে বসতভিটা-ফসলি জমি

যমুনা নদীর ভয়াবহ ভাঙনে বগুড়ার সারিয়াকান্দির চর ঘাঘুয়ায় কয়েক শ পরিবার গৃহহীন হয়েছে। নদীগর্ভে বিলীন বসতভিটা ও ফসলি জমি, হুমকিতে আরও হাজার বিঘা জমি।

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮ এএম

যমুনার ভাঙনে নিঃস্ব বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চর ঘাঘুয়ার কয়েক শ পরিবার। নদীগর্ভে তাদের বসতভিটা ও ফসলি জমি। হুমকির মুখে আরও অন্তত এক হাজার বিঘা জমি। এদিকে ঘষিয়াখালী নৌপথের মোংলা অংশে প্রায় চার কিলোমিটার এলাকা জুড়ে নদী ভাঙনে বিলীন গুরুত্বপূর্ণ খেয়াঘাট, রাস্তা ও ফসলি জমি।

স্থানীয়রা বলছেন, প্রায় পাঁচ বছর আগে চর ঘাঘুয়ার উত্তর আর পূর্ব-পশ্চিমে যমুনার ভাঙন শুরু হয়। এক এলাকাতেই গৃহহীন হয় অন্তত ৩০০ পরিবার। বিলীন হয়েছে অন্তত এক হাজার বিঘা জমি। হুমকির মুখে আরও এক হাজার বিঘা।

পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, যমুনার ভাঙনে নিঃস্ব বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চর ঘাঘুয়ার কয়েক শ পরিবার। নদীগর্ভে তাদের বসতভিটা ও ফসলি জমি। নদী ভাঙন রোধে এরইমধ্যে প্রকল্প প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এদিকে ঘষিয়াখালী নৌপথের মোংলা অংশে প্রায় চার কিলোমিটার এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। বিলীন হয়ে গেছে গুরুত্বপূর্ণ খেয়াঘাট, রাস্তা ও জমি।

স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেজিং আর নদীর এক পাশে বড় স্থাপনা তৈরিই ভাঙনের কারণ।

বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, দ্রুত ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর