নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০৫:০৯ পিএম

শুক্রবার (৯ জানুয়ারি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নওগাঁসহ সারাদেশে প্রশ্নফাঁস চক্রের ডিভাইস ব্যবহার করায় প্রশ্নবিদ্ধ এই নিয়োগ পরীক্ষা বাতিল করার এবং পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ করেছে পরীক্ষার্থীরা।

আজ রোববার দুপুরে নওগাঁ শহরের মুক্তির মোড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া চাকরি প্রার্থীরা ঘন্ট্যাব্যাপি এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় পরীক্ষার্থীদের মধ্যে পাপ্পু রহমান, তুষার আহমেদ ও দোলেনা খানমসহ বেশ কয়েকজন বক্তব্য রাখেন।

মানববন্ধনে পরীক্ষাথী তুষার আহমেদ প্রশ্নফাঁস চক্রের হোতাদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর পুনরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়াসহ পরীক্ষার্থীদের ৫ দফা দাবি তুলে ধরেন।

তাঁদের ৫ দফা দাবির মধ্যে রয়েছে, পরীক্ষা বাতিল ও দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা নিতে হবে, সকল চাকুরি পরীক্ষা ঢাকায় নিতে হবে, একটি স্বতন্ত্র কমিটি গঠন করে তার আওতায় সকল পরীক্ষা নিতে হবে এবং একই দিনে একই সময়ে একাধিক পরীক্ষা নেওয়া যাবেনা, যে সকল প্রতিষ্ঠানের বিগত এবং বর্তমান সময়ে প্রশ্নফাঁসের রেকর্ড আছে তাদের কোনভাবেই পরীক্ষার দায়িত্ব দেওয়া যাবেনা, এবং কোন কারনে প্রশ্নফাঁস হলে এর সাথে জড়িত সকলকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।

নিজেদের দাবির প্রসঙ্গে পরীক্ষাথী পাপ্পু রহমান বলেন, ডিভাইস ব্যবহার করে যারা পরীক্ষা দিয়েছেন তাদের কাছে মেধা পরাজিত হবে। কাজেই এই পরীক্ষা অবশ্যই বাতিল করতে হবে। না হলে পরীক্ষা বাতিলের দাবিতে সারাদেশে আন্দোলন গড়ে তোলা হবে।

পরীক্ষাথী দোলেনা খানম বলেন, পরীক্ষাথীদের মধ্যে এমনও পরীক্ষার্থী আছেন যারা নদী বানানও শুদ্ধভাবে লিখতে পারবেন না। অথচ তারা প্রশ্নফাঁস চক্রের ডিভাইস ব্যবহার করায় সর্বোচ্চ নম্বর পেয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন। সেক্ষেত্রে এই শিক্ষকদের কাছ থেকে শিক্ষাথীরা কী শিক্ষা পাবে?

এ প্রেক্ষাইতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি করেন দোলেনা

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন–এসআরবি। এসময় তাদের কাছ থেকে বেশকিছু প্রবেশপত্র, স্ট্যাম্প ও ব্যাংকের চেক উদ্ধার হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর