নাটোরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে পুলিশ সদস্যসহ আহত ৫

গুরুদাসপুরে বিএনপির দুপক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে পুলিশের এএসআইসহ অন্তত ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় বাজারের রসুন হাট এলাকায় এ সংঘর্ষ হয়।

আপডেট : ২০ মার্চ ২০২৬, ০১:০৯ পিএম

নাটোরের গুরুদাসপুরে বিএনপির দুপক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে পুলিশের এএসআইসহ অন্তত ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় বাজারের রসুন হাট এলাকায় এ সংঘর্ষ হয়।

আহত পুলিশ সদস্য আজিজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গুরুদাসপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মশিউর রহমান বাবলু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক দুলাল সরকারের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে রাতে রসুন হাটে তাদের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এরই এক পর্যায়ে তারা হাতাহাতি শুরু করে। পরে উভয় পক্ষের সমর্থকরা এলাকায় ধাওয়া–পাল্টা ধাওয়া দেয় এবং দেশীয় অস্ত্রসহ লাঠিসোঁটা নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

গুরুদাসপুরে বিএনপির দুপক্ষে সংঘর্ষ চলছে। ছবি: সংগৃহীতখবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় এএসআই আজিজ আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

রেজাউল নামের এক ব্যক্তির পুকুরে জেলেরা জাল ফেলে মাছ ধরার সময় হঠাৎ একটি শর্টগান জালে আটকা পড়ে। বিষয়টি জানানো হলে আড়াইহাজার থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রটি জব্দ করে থানায় নিয়ে যায়।...
গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে নানা অনিয়মের অভিযোগে চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সোমবার সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর জেলা...
২০২৪ সালের সরকার পতনের আন্দোলনের একটি নাশকতায় মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন। তিনি আজ ইউনিয়ন পরিষদের একটি প্রোগ্রামে উপস্থিত হন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা...
মাগুরা সদর উপজেলার ভায়না এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিবলু মুন্সি নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার নিজ কক্ষে অবস্থানকালে এ দুর্ঘটনা ঘটে।
মধ্যপ্রাচ্য সংকটের কারণে ডলারের দাম বেড়ে গেছে।  ব্যাংকগুলোর বেশি দামে প্রবাসী আয়ের ডলার কেনার পর তদারকি বাড়ায় বাংলাদেশ ব্যাংক। এরপর রেমিট্যান্স আয় আসা কিছুটা কমে যায়। এদিকে ডলারের উপর চাপ কমাতে...
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ...
চুলায় আগুন জ্বলছে না, সিএনজি স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা লাইন, আর গ্যাসের অভাবে বিদ্যুৎ ও শিল্পকারখানার চাকা বন্ধের যোগাড়। দেশ যাচ্ছে এক তীব্র গ্যাস সংকটের মধ্য দিয়ে। সাধারণ সময়ে দেশে দৈনিক ২,৬০০ থেকে...
রাজধানীর কদমতলী থানার রায়েরবাগ জোড়াখাম্বা এলাকার একটি মাদরাসা থেকে মোহাম্মদ নাঈম শেখ নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর