চিঠি কমলেও ব্যয় কমেনি রাজশাহী ডাক বিভাগের

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৫:১৫ পিএম

একসময় যোগাযোগের প্রধান মাধ্যম ছিল ডাক বিভাগ। প্রযুক্তির অগ্রযাত্রায় কমেছে চিঠির ব্যবহার। আগের মতো নেই আর ডাক পরিবহন। তবে রাজশাহীর ডাক বিভাগের ব্যয় রয়েছে আগের মতোই। উত্তরাঞ্চল সার্কেলের তথ্য অনুযায়ী, গত অর্থবছরে আয়ের তুলনায় ১২ গুণের বেশি ব্যয় করেছে প্রতিষ্ঠানটি। 
 
প্রতিদিন হাজার হাজার চিঠি আর মানি অর্ডারে সরগরম থাকত ডাকঘর। সেই চিত্র অনেকটাই বদলে গেছে। ডিজিটাল যোগাযোগের বিস্তারে কমেছে চিঠি পাঠানোর প্রবণতা। যার প্রভাব পড়েছে ডাক বিভাগের আয়ে।

২০২২-২৩ অর্থবছরে রাজশাহী বিভাগে ১৬৪ কোটি ৭ লাখ টাকা ব্যয়ের বিপরীতে আয় হয়েছিল মাত্র ১৩ কোটি ৬ লাখ। ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরে আয় ২৭ কোটি ৮ লাখ হলেও ব্যয় গুণতে হয়েছে ৩৪০ কোটি ২৩ লাখ টাকা। 

সেবা গ্রহীতারা বলছে, জবাবদিহিতা ও অবকাঠামোগত অসুবিধা এবং সঠিক সময়ে ডাক না পৌঁছানোসহ বিভিন্ন করাণে মানুষ রাষ্ট্রীয় এই সংস্থা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

তবে আয় কমে ব্যয় বাড়লেও এটিকে লাভ-লোকসানের হিসাবে না দেখে সেবা হিসেবে দেখার কথা বলছেন ডাক বিভাগের কর্মকর্তরা।

উত্তরাঞ্চল সার্কেল অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল মো. আনোয়ার হোসেন বলেন, ‘এটি একটি সেবামূলক খাতে। এখানে লাভ-লোকসানের হিসাব দিয়ে চলে না।’

সেবার পাশাপাশি ডাকবিভাগের আয়মুখী কার্যক্রম বাড়াতে পরামর্শ বিশেষজ্ঞদের। আর তা না হলে ডাক বিভাগের ব্যয়-আয়ের এই ব্যবধান থেকেই যাবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যপক ড. মো. আব্দুল ওয়াদুদ বলেন, ‘লোকসান কমাতে ডাক বিভাগকে আয়মুখী কার্যক্রম চালাতে হবে।’

গত তিন বছরে উত্তরাঞ্চলে চিঠি সরবারহ করছে ১ কোটি ২৭ লাখেরও বেশি। তবে ২০২৪-২০২৫ অর্থববছরে তা কমে দাঁড়িয়েছে ২৭ লাখ ৯৩ হাজার ৫৬৯টিতে।

ফরিদপুরে সামেলা আক্তার নামে এক নারীকে কুপিয়ে ও মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে রাহিম শেখের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে।
দীর্ঘদিন ধরে পুলিশের তৈরি করা ছকেই ধরা পড়েছে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে তার গডফাদার সাজ্জাদ হোসেন এবং অন্যতম সহযোগী রায়হান। সাজ্জাদ দেশের বাইরে অবস্থান করলেও...
পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় টয়লেটের ট্যাংক থেকে এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে টয়লেটে ট্যাংক থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
চাঁদপুরের ফরিদগঞ্জে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে মিজানুর রহমান (৫৫) নামের এক আসামির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...
আমিরাতে ৫ হাজার বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে, এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, এখন পর্যন্ত ৬২৬ জনের ভিসা বাতিল হয়েছে এবং ৪১৭ জনের ভিসা নবায়নের কাজ চলছে।...
আগের নিয়োগ বাতিল করে সুপ্রিম কোর্টে নতুন করে ২৬৫ জন আইন কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশে তাঁদের নিয়োগ দেওয়া হয়। আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয়ের এক...
নাটোরে চলনবিল ও হালতিবিলসহ বিভিন্ন নদ-নদীতে মা মাছ ও মাছের পোনা নিধনের সাথে চলছে জীববৈচিত্র্য ধ্বংসের মহোৎসব। প্রকাশ্যে নিষিদ্ধ চায়না দুয়ারি জালসহ বিভিন্নভাবে ধ্বংস করা হচ্ছে এসব মাছ। এতে একদিকে...
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে কোনো সরকারি আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, ঢাকা ও নেপিদোর মধ্যে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। এর আগে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর