পাবনায় মাদ্রাসার সামনে মানববন্ধনে হামলা, গুলিবিদ্ধ ১

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৫:৫৪ পিএম

পাবনায় একটি মাদ্রাসার সামনে এক মানববন্ধন কর্মসূচিতে প্রতিপক্ষের হামলায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার সকালে আটঘরিয়ার শিবপুর ত্বহা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ ইকরাম মোল্লাকে (৫০) পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইকরাম মোল্লা আটঘরিয়া উপজেলার কদিম বাগদিপাড়া গ্রামের জবির মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, সম্প্রতি শিবপুর ত্বহা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার সহকারী শিক্ষক শামসুল আলম মঞ্জু এবং একই প্রতিষ্ঠানের এক নারী প্রভাষকের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। এরপর তাঁদের অপসারণের দাবিতে গত ৩ আগস্ট মাদ্রাসার প্রধান ফটকের সামনে মানববন্ধন করে একটি পক্ষ। রোববার দুই শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার এবং ষড়যন্ত্রের প্রতিবাদে পাল্টা মানববন্ধন করে আরেকটি পক্ষ।

সকাল সাড়ে ১০টায় মানববন্ধন শুরু হলে টিপু বিশ্বাসসহ কয়েকজন ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা প্রতিহত করতে গেলে টিপু ইকরাম মোল্লাকে গুলি করে। পরে ধাওয়া খেয়ে পালিয়ে যায় টিপুসহ অন্যরা। আর ইকরাম মোল্লাকে নেওয়া হয় পাবনা জেনারেল হাসপাতালে।

এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কেউ এখনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবির টহলদলের ওপর সংঘবদ্ধ চোরাকারবারিদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় এক বিজিবি সদস্য আহত হন। আত্মরক্ষার্থে বিজিবির গুলিতে আহত এক চোরাকারবারি...
কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামবাহী গাড়িবহর। শনিবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে গাড়িবহরটি পাবনার ঈশ্বরদীর রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছায়।
চাঁদাবাজি নিয়ে কথা বলায় রাজধানীর বাংলামোটরে পাম্পের গলিতে বৃহস্পতিবার রাতে স্থানীয় এক ব্যক্তির মাথায় পিস্তলের বাট দিয়ে আঘাত করে রক্তাক্ত করার অভিযোগ ওঠেছে হাতিরঝিল থানার যুবদলের সাবেক আহ্বায়ক ও...
স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে সীমান্ত এলাকার দিকে রওনা হয়েছিল পাবনার তিন স্কুলছাত্রী। পাবনা থেকে বাসে নাটোর, পরে রংপুর হয়ে কুড়িগ্রামে পৌঁছায় তারা। তবে অপরিচিত এলাকায় পথ হারিয়ে ফেলায় শেষ...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর