পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পিএম

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্তে আদম আলী নামে এক বিএনপি নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আদম আলী শাটগাছা গ্রামের বাসিন্দা এবং একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। তিনি ‘তামা’ হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামি ছিলেন বলে জানা গেছে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে একদন্ত হাট থেকে বাজার করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আদম আলী। পথে চণ্ডীপাশা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে।

এ সময় তাকে লক্ষ্য করে প্রথমে গুলি করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত আদম আলী ষাটগাছা গ্রামের আলহাজ নুরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

হত্যাকাণ্ডের কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

শিক্ষার্থীর সংখ্যা মাত্র ১৫; আর তাদের জন্য শিক্ষক ১৩ জন ও কর্মচারী ৪ জন। এই চিত্র পটুয়াখালীর বাউফল উপজেলার ফিরোজা কামাল বালিকা দাখিল মাদ্রাসায়। স্থানীয়দের অভিযোগ, শিক্ষকদের অনুপস্থিতি ও দুর্বল...
রাজধানীর মিরপুর শাহআলী থানা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক যুবককে ইয়াবাসহ আটকের পর তার স্বজনেরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ওই যুবকের স্বজনদের সঙ্গে এলাকাবাসীর হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সাভারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক (এসআই) আলতাব হোসনেকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় আরও চার আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ও সাভার মডেল থানা-পুলিশ। এ নিয়ে...
রাজধানীর দুই রুটে মেট্রোরেল নির্মাণে ব্যয় দ্বিগুণের বেশি বাড়ার পর তা কমানোর তাগিদ দিয়েছে পরিকল্পনা কমিশন। ২০১৯ সালে এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর উত্তর প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয় ৯৩ হাজার ৮০০ কোটি...
ভারত থেকে কাউকে বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে ডিপোর্টেশন সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের জন্য কোনও রাজ্য সরকারকে আদালতের খরচ বা ক্ষতিপূরণ দিতে বলার ঘটনা এই প্রথম। মুমতাজ বেগমের পরিবার গৌহাটি হাইকোর্টে হেবিয়াস...
হঠাৎ মাঝরাতে মোবাইলের ব্যালেন্স শেষ? কিংবা মাসের শেষে পকেটে টান, অথচ বিদ্যুৎ বা গ্যাসের বিল দেওয়ার শেষ তারিখ আজই? এই জরুরি পরিস্থিতিতে আর কোনো চিন্তা নেই! কারণ, এবার সরাসরি আপনার ব্যাংকই আপনাকে...
ক্যারিয়ারে প্রথমবার এমি অ্যাওয়ার্ডস জিতলেন সাবরিনা কার্পেন্টার। শুধু তিনিই নন, ব্যাড বানি ও অক্টাভিয়া স্পেন্সারও এবারই প্রথম মর্যাদাকর এই পুরস্কার জিতেছেন। গত ৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর