ক্যারিয়ারে প্রথমবার এমি অ্যাওয়ার্ডস জিতলেন সাবরিনা কার্পেন্টার। শুধু তিনিই নন, ব্যাড বানি ও অক্টাভিয়া স্পেন্সারও এবারই প্রথম মর্যাদাকর এই পুরস্কার জিতেছেন।
গত ৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসেছিল ‘ক্রিয়েটিভ আর্টস এমি অ্যাওয়ার্ডস’, যা মূল এমি’র প্রথম পর্ব। এতে ভ্যারাইটি, রিয়্যালিটি ও নন-ফিকশন অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন কারিগরি বিভাগের পুরস্কার ঘোষণা করা হয়।
‘দ্য মাপাট শো’র জন্য ‘আউটস্ট্যান্ডিং ভ্যারাইটি স্পেশাল (প্রি-রেকর্ডেড)’ বিভাগে পুরস্কার জিতেছেন মার্কিন গায়িকা সাবরিনা কার্পেন্টার।
এদিকে, ‘দ্য অ্যাপল মিউজিক সুপার বোল এলএক্স হাফটাইম শো স্টারিং ব্যাড বানি’র জন্য ‘আউটস্ট্যান্ডিং ভ্যারাইটি স্পেশাল (লাইভ)’ বিভাগে এমি জয় করেন র্যাপার ব্যাড বানি। চমকপ্রদ খবর হলো, একাই ৭টি পুরস্কার জিতে নিয়েছে এই বিশেষ শো।
অন্যদিকে, ‘লস্ট উইমেন অব আলাস্কা’র জন্য ‘আউটস্ট্যান্ডিং ন্যারেটর’ হিসেবে প্রথমবার এমি লাভ করেন অস্কারজয়ী অভিনেত্রী অক্টাভিয়া স্পেন্সার।
আগামী ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ৭৮তম এমি অ্যাওয়ার্ডসের মূল পর্ব। এর আগে, ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে এবারের আসরের দ্বিতীয় পর্ব।


‘তিন নম্বর জন ডান’, ফের দত্তক নিলেন পরী মণি?
