১৫ শিক্ষার্থীর জন্য শিক্ষক-কর্মচারী ১৭ জন

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পিএম

শিক্ষার্থীর সংখ্যা মাত্র ১৫; আর তাদের জন্য শিক্ষক ১৩ জন ও কর্মচারী ৪ জন। এই চিত্র পটুয়াখালীর বাউফল উপজেলার ফিরোজা কামাল বালিকা দাখিল মাদ্রাসায়। স্থানীয়দের অভিযোগ, শিক্ষকদের অনুপস্থিতি ও দুর্বল শিক্ষাব্যবস্থার কারণে কমেছে শিক্ষার্থী। তবে কর্তৃপক্ষ বলছে, অবকাঠামো সংকট ও যোগাযোগ ব্যবস্থার দুর্বলতাই এর মূল কারণ।

পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নে ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয় পূর্ব ইন্দ্রকুল ফিরোজা কামাল বালিকা দাখিল মাদ্রাসা। এটি এমপিওভুক্ত হয় ২০০৪ সালে। ছোট দুটি জরাজীর্ণ টিন শেড ভবনে চলছে পাঠদান। বর্তমানে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী মাত্র ১৫ জন। আর শিক্ষক ১৩ ও কর্মচারী ৪ জন। 

স্থানীয়দের অভিযোগ, প্রতিষ্ঠাতা পরিবারের ৫ সদস্য শিক্ষক-কর্মচারী হিসেবে কর্মরত থাকলেও অনেকের অনুপস্থিতি, দুর্বল শিক্ষা কার্যক্রম ও সঠিক ব্যবস্থাপনা না থাকায় দিন দিন কমেছে শিক্ষার্থী। অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিবন্ধন ও পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে টিকিয়ে রাখা হচ্ছে প্রতিষ্ঠানটি। 

পটুয়াখালীর ফিরোজা কামাল বালিকা দাখিল মাদ্রাসার সুপার আফরোজা বেগম বলেন, ‘অবকাঠামো সংকট ও অনুন্নত যাতায়াত ব্যবস্থার কারণেই বাড়ছে না শিক্ষার্থী।’ 

পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তারেক হাওলাদার বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

পূর্ব ইন্দ্রকুল গ্রামের এক কিলোমিটারের মধ্যেই আছে আরও ৩টি মাদ্রাসা ও দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় একটি ডিলার পয়েন্টে হট্টগোল করে সার লুট করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে বিষয়টি অস্বীকার করছে স্থানীয় প্রশাসন।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক যুবককে ইয়াবাসহ আটকের পর তার স্বজনেরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ওই যুবকের স্বজনদের সঙ্গে এলাকাবাসীর হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সাভারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক (এসআই) আলতাব হোসনেকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় আরও চার আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ও সাভার মডেল থানা-পুলিশ। এ নিয়ে...
দিনাজপুরের বিরামপুর উপজেলার গোবিন্দপুর সীমান্ত দিয়ে ২০ থেকে ২৫ জনকে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। কিন্তু বিজিবি ও স্থানীয় গ্রামবাসীদের বাধার কারণে তারা ভারতে ফিরে...
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের স্থগিত রাখা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। নতুন করে নিয়োগ পাওয়া ১৪ হাজারের বেশি সহকারী শিক্ষকের...
ঢাকায় নিজের ভোটার এলাকা পরিবর্তন করলেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সম্প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ভোটার হিসেবে নিবন্ধিত হলেন সাবেক অন্তর্বর্তী সরকারের...
৬১ বছরেও কোনো কাঠামোগত সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে খুলনা বক্ষব্যাধি হাসপাতালের কার্যক্রম। ভবনের বিভিন্ন স্থানে ফাটলের পাশাপাশি খসে পড়ছে ছাদের পলেস্তারা। ফলে, চরম আতঙ্কে রোগী ও চিকিৎসকরা।...
চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। রোগীর চাপ এতটাই বেড়েছে যে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নির্ধারিত ৪০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে জায়গা হচ্ছে না রোগীদের। বাধ্য হয়ে মেঝেতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর