পাবনায় অর্থ আত্মসাত মামলায় গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার কারাদণ্ড

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০১ পিএম

অর্থ আত্মসাতের মামলায় গ্রামীণ ব্যাংকের সাবেক এক কর্মকর্তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন পাবনার বিশেষ জজ আদালত। একই সঙ্গে আত্মসাৎ করা ৯ লাখ ২৪ হাজার ৮ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে পাবনার বিশেষ জজ আদালতের বিচারক আবু সালেহ মো. সালাহ্উদ্দিন খাঁ এ রায় ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ আইনজীবী অ্যাডভোকেট মলয় কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ড পাওয়া সৈয়দ আব্দুল্লাহ আল মামুন গ্রামীণ ব্যাংকের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট শাখার সাবেক সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গুয়াগাঁতী গ্রামের সৈয়দ আব্দুল খালেকের ছেলে।

খালাস পাওয়া দুই আসামি হলেন একই শাখার সাবেক সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক সৈয়দ নজরুল ইসলাম ও শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন। রায় ঘোষণার সময় আল মামুন আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৯ সালের আগস্ট থেকে ২০১৪ সালের এপ্রিল পর্যন্ত ভদ্রঘাট শাখায় দায়িত্ব পালনকালে তিন কর্মকর্তার বিরুদ্ধে জালিয়াতি ও ভুয়া ঋণ বিতরণের তথ্য দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। গ্রাহকদের কাছ থেকে আদায় করা টাকা কালেকশন শিটে অন্তর্ভুক্ত না করে ব্যাংকে জমা না দেওয়ার অভিযোগও করা হয়।

এ ঘটনায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়, পাবনার তৎকালীন উপসহকারী পরিচালক সাইদুর রহমান বাদী হয়ে ২০১৯ সালের ২৪ জানুয়ারি কামারখন্দ থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০২১ সালের ৩১ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেন তিনি।

দীর্ঘ শুনানি, সাক্ষীদের সাক্ষ্য ও উপস্থাপিত তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন। মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সাইদুল ইসলাম চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন দুদকের বিশেষ আইনজীবী অ্যাডভোকেট মলয় কুমার দাস।

মাদারীপুর শহরে একটি ভবনে থাই গ্লাসের কাজ করতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে সাইম মোল্লা নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শহরের ভুঁইয়া বাড়ির সামনে এ দুর্ঘটনা হয়। ৩ লাখ টাকায়...
নেত্রকোণার কেন্দুয়ায় জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়।  বুধবার ভোরে উপজেলার গন্ডা বাজারে জুয়া খেলারত...
লক্ষ্মীপুরে ঘর থেকে ডেকে নিয়ে খোরশেদ আলম নামে এক মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খাঁনের বাড়িতে এ ঘটনা হয়।
কক্সবাজারের ইনানীতে নলকূপ স্থাপনের সময় মাটির নিচ থেকে বের হওয়া গ্যাসের আগুন এখনো নেভানো যায়নি। বড় দুর্ঘটনার আশঙ্কায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।
রাবণ কি পুরোপুরি খলনায়ক? নাকি প্রত্যেক মানুষের ভেতরেই লুকিয়ে থাকে ভালো-মন্দের লড়াই? ‘রামায়ণ’ সিনেমার প্রিমিয়ারে এমনই এক মন্তব্য করে আলোচনায় সাই পল্লবী। তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক...
স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে প্রাণ গেছে অন্তত ৬৪ জনের। রাজধানী মাদ্রিদ থেকে দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া যাওয়ার পথে তোলেদো প্রদেশের উর্দার কাছে এ দুর্ঘটনা হয়। লাইনটিতে নয় মাসের ব্যবধানে এটি...
ইসরায়েলে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শেষে আসতে শুরু করেছে বুথফেরত জরিপ। মিলেছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। সরকার ও বিরোধীদলের মধ্যে ব্যবধান সামান্য। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কোনো পক্ষই। একই...
ক্রসফায়ার’ নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্য ভুলবশত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার সংবিধান সংশোধন কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি। 
লোডিং...

এলাকার খবর