ভয়ংকর মাদকের বিকল্প হিসেবে ছড়িয়ে পড়ছে ব্যথানাশক ট্যাবলেট

আপডেট : ০৭ মে ২০২৪, ১২:২৬ পিএম

ভয়ংকর মাদক ইয়াবার বিকল্প হিসেবে ছড়িয়ে পড়ছে ব্যথানাশক ট্যাবলেট ট্যাপেন্টাডল। পঞ্চগড়ের বোদার বড়শশী সীমান্ত এখন এই ট্যাবলেট পাচারের নিরাপদ রুট। পুলিশের অভিযান ও মামলা দিয়েও নিয়ন্ত্রণ হচ্ছে না এই মাদক। গত তিন মাসে বিভিন্ন এলাকায় অভিযানে উদ্ধার করা হয়েছে ৭ হাজার ২০০ ট্যাবলেট। পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বাজার থেকে সম্প্রতি ২ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাড়েয়া বাজারের দুই কিলোমিটার উত্তরের বড়শশী সীমান্ত দিয়ে ভারত থেকে আসে এই ট্যাবলেট। মাদকাসক্তরা ব্যথানাশক এই ট্যাবলেট ইয়াবার বিকল্প হিসেবে ব্যবহার শুরু করায় দেশে উৎপাদন নিষিদ্ধ করা হয়।

আরও ভিডিও দেখতে ইনডিপেনডেন্ট টিভির ইউটিউব চ্যানেলের লিংকটি ক্লিক করুন।

 

 

দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর