ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে ছাই ২০ বসতঘর

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৩ পিএম

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৯ পরিবারের ২০টি বসতঘর। রোববার ভোরে পীরগঞ্জ উপজেলার খামার সেনুয়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ৯টি পরিবারের ২০ টি ঘর, প্রয়োজনীয় কাগজপত্র, ধান, চাল, নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়। সব মিলিয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন– পীরগঞ্জ উপজেলার খামার সেনুয়া গ্রামের ফারাজুল, ফারুক, রসুল বক্স, আইয়ুব আলি, শাহাদত আলী, শাহিদ আলী, নজরুল ইসলাম, আনিসুর ও মাসুদ রানা।

ক্ষতিগ্রস্ত ফারাজুল বলেন, ‘ঘুমিয়ে ছিলাম হঠাৎ দেখতে পায় ঘরের উপরে আগুন। আগুন এসময় দ্রুত সময়ে ছড়িয়ে পড়ে। বিষয়টি সন্দেহজনক মনে হচ্ছে। ধান, চাল, কাপড়, টাকাসহ প্রয়োজনীয় কোন কিছুই বাড়ি থেকে বের করতে পারিনি।’

ভোমরাদহ ইউনিয়নের চেয়ারম্যান হিটলার হক বিষয়টি নিশ্চিত করে জানান, ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ থেকে সাময়িক সহায়তা প্রদান করা হয়েছে। সেই সাথে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম ডন জানান, ঘটনা স্থলে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছোট ভাই রিয়াদ মিয়াকে (২০) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই হৃদয় মিয়াকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার মঠখোলা চরদেওকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল হক (৩৮) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় মোস্তাকিম (৩২) ও শ্রী উদা রায় (৩৪) নামের আরও দুই...
দীর্ঘ দুই বছর পর আবারও বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে মুখর শান্ত তিতাস নদী। শরতের পড়ন্ত বিকেলে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখে উচ্ছ্বসিত হাজার হাজার মানুষ। শনিবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়...
নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজার মসজিদ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরের মসজিদটির দ্বিতীয় তলা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে—একটি ৯ এমএম...
কারিগরি ত্রুটির কারণে বন্ধ হওয়া ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের ইউনিটটির মেরামত কাজ শেষ হয়েছে। আজ রোববার দুপুর থেকে ওই ইউনিট থেকে...
দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফয়সাল আহমেদ নামের ঢাকা মহানগর উত্তর বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত ১০ সেপ্টেম্বর তাকে ৪৮ ঘণ্টার সময় দিয়ে কারণ...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে কক্সবাজারে ফেরার পথে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর