আদানির বিদ্যুৎকেন্দ্রের বন্ধ ইউনিট চালু হচ্ছে দুপুরে

   
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পিএম

কারিগরি ত্রুটির কারণে বন্ধ হওয়া ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের ইউনিটটির মেরামত কাজ শেষ হয়েছে। আজ রোববার দুপুর থেকে ওই ইউনিট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান রেজাউল করিম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আদানির বিদ্যুৎ কেন্দ্রের ত্রুটিপূর্ণ ইউনিটটি মেরামত শেষ; দুপুর ১টা থেকে দুটি ইউনিট থেকেই সরবরাহ হবে বিদ্যুৎ।

সম্প্রতি ওই বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের একটি কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়। এর ফলে আগে থেকেই সংকটে থাকা বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আরও চাপের মুখে পড়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বয়লারে সমস্যা দেখা দেওয়ায় ৮০০ মেগাওয়াটের ইউনিটটি বন্ধ হয়ে যায়।কয়লা পরিবহনে বিঘ্ন ঘটার কারণে কয়েক সপ্তাহ ধরে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার পর এই কেন্দ্রটি যখন উৎপাদন বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছিল, ঠিক তখনই একটি ইউনিট বন্ধ হয়।

পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার রাতে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ১ হাজার ৪০০ মেগাওয়াট অতিক্রম করেছিল, এরপরই ইউনিটটি বন্ধ হয়ে যায়। তথ্য অনুযায়ী, ইউনিটটি বন্ধ হওয়ার পর ওই বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ ৭৫০ মেগাওয়াটের নিচে নেমে আসে।

আদানির বিদ্যুৎকেন্দ্রের বন্ধ থাকা ইউনিটটি পুনরায় এখনও চালু না হওয়ায় জাতীয় গ্রিডের ওপর বাড়তি চাপ অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

দেশের বাজারে টানা চার দফা কমার পর এবার সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস। ভ্যাটসহ দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে ২২ ক্যারেটের প্রতি...
কারিগরি ত্রুটির কারণে ভারতে আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। এতে জাতীয় গ্রিডে সরবরাহ ঘাটতি তৈরি হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং বেড়েছে।
প্রথমবারের মতো সরকারের অভ্যন্তরীণ পুঞ্জীভূত ঋণ সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এক বছরে ঋণ বেড়েছে প্রায় ১ লাখ ৩২ হাজার কোটি টাকা। ২০২৫–২৬ অর্থবছর শেষে ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৫৩ হাজার ৬৩৫...
সুগন্ধি চালের বাজার নিয়ন্ত্রণে তদারকিতে নামছে খাদ্য মন্ত্রণালয়। খাদ্যমন্ত্রী আফরোজা খানমের দাবি, দাম নাগালে রাখতে নজরদারি করা হবে খুচরা ও পাইকারি বাজারে। শুধু সংকটকালীন নয় সামগ্রিক ভোগ্যপণ্যের...
স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ রোববার রাজধানীতে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছোট ভাই রিয়াদ মিয়াকে (২০) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই হৃদয় মিয়াকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার মঠখোলা চরদেওকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফয়সাল আহমেদ নামের ঢাকা মহানগর উত্তর বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত ১০ সেপ্টেম্বর তাকে ৪৮ ঘণ্টার সময় দিয়ে কারণ...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর