শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির ঢাকা মহানগর উত্তরের নেতা বহিষ্কার

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফয়সাল আহমেদ নামের ঢাকা মহানগর উত্তর বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত ১০ সেপ্টেম্বর তাকে ৪৮ ঘণ্টার সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে তার দেওয়া জবাব সন্তোষজনক না হওয়ায় প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ এএম

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফয়সাল আহমেদ নামের ঢাকা মহানগর উত্তর বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত ১০ সেপ্টেম্বর তাকে ৪৮ ঘণ্টার সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে তার দেওয়া জবাব সন্তোষজনক না হওয়ায় প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়েছে।

এদিকে এই বহিষ্কারকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে। গত ৭ আগস্ট ইনডিপেনডেন্ট টেলিভিশনে সাংবাদিক বনি ইবনে কামালের করা একটি প্রতিবেদনে ময়লা বাণিজ্য ও ফয়সালের কথিত সিন্ডিকেট নিয়ে অভিযোগ তুলে ধরা হয়। এর কিছুদিন পরই সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ এবং পরবর্তীতে বহিষ্কারের সিদ্ধান্ত আসে।

এছাড়া সম্প্রতি এক ব্যবসায়ীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৩৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও ফয়সালের বিরুদ্ধে উঠেছে। তবে এ অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য বা সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।

বহিষ্কারের সিদ্ধান্তের সঙ্গে এসব অভিযোগের সরাসরি সম্পর্ক রয়েছে কিনা, তা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর বাড্ডা থানার হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগ বউ বাজার এলাকায় গুলিবিদ্ধ হয়ে মো. রানা (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন আহত ব্যক্তি ও...
রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব আর থাকবে না বলে এলাকাবাসীকে আশ্বস্ত করেছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। আজ শনিবার স্থানীয়দের সাথে এক মতবিনিময় সভায় তিনি আরও বলেন, এই এলাকার সব...
রাজধানীর আদাবরে খণ্ডিত মরদেহের চারটি টুকরো উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো মরদেহের পায়ের অংশ পাওয়া যায়নি।  শনিবার বিকালে মরদেহের এ টুকরাগুলো উদ্ধার করা হয়।
কারিগরি ত্রুটির কারণে বন্ধ হওয়া ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের ইউনিটটির মেরামত কাজ শেষ হয়েছে। আজ রোববার দুপুর থেকে ওই ইউনিট থেকে...
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছোট ভাই রিয়াদ মিয়াকে (২০) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই হৃদয় মিয়াকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার মঠখোলা চরদেওকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে কক্সবাজারে ফেরার পথে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ...
অবশ্য ম্যাচের শুরুতে (৪র্থ মিনিটে) সারিডজের গোলে এগিয়ে গিয়েছিল ন্যাশভিলে। তবে ১৯ মিনিটে মেসির দারুণ এক কর্নারে নাশভিলের রিড বেকার-হোয়াইটিংয়ের মাথায় লেগে বল নিজেদের জালে জড়ায়। মেসির কর্নারে আত্মঘাতী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর