ফুলবাড়ী সীমান্তে মাজার জিয়ারত করতে পারেনি বাংলাদেশিরা

আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১০:১১ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তের নোম্যান্স ল্যান্ডে দরবেশ কছিম উদ্দিন মাজার জিয়ারত উপলক্ষ্যে বিজিবি-বিএসএফের টহল জোরদার করা হয়েছে। ভারতের ভূখন্ডে মাজারটি অবস্থান হওয়ায় ভারতীয়রা অংশগ্রহণ করলেও পারেনি বাংলাদেশি ভক্তরা। ফলে জিয়ারত ও মানত দিতে না পারায় শুক্রবার  বিকাল পর্যন্ত বাংলাদেশী ভক্তরা ফিরে গেছেন।

বিষয়টি নিশ্চিত করে লালমনিহাট ১৫ বিজিবির ব্যাটালিয়নের অধীন গংগারহাট বিজিবি ক্যাম্পের টহলরত ন্যান্স নায়েক ছানোয়ার হোসেন বলেন, ‘ভারতের ভূখন্ডে কছিমুদ্দিনের মাজার হওয়ায় বাংলাদেশীদের জিয়ারত স্থানে যাওয়ার কোন সুযোগ নেই। এ জন্য আমরা সকাল থেকে দিন ব্যাপী টহল জোরদার করা হয়েছে।’

জানা যায়, ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা নাখারজান সীমান্তের ওপারে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার মনাইটারী সেউটি-৩ ও নাখারজান সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৪১ এর সাব পিলার ১ এস থেকে ৫ এস পিলারের নিকট (জিরো লাইনে) প্রায় দেড়শ বছর পূর্বে আরব থেকে আসা দরবেশ কছিম উদ্দিন ইসলাম ধর্ম প্রচারের জন্য আস্তানা গাড়েন। ধর্ম প্রচারের এক পর্যায় তার মৃত্যু হলে সেখানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুর পর সীমান্তের দুপাড়ের ধর্মপ্রাণ লোকজন প্রতি বছর ১০ জানুয়ারি মৃত্যু দিবস পালন করে। 

সেখানে ওরস মোবারকের সঙ্গে আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়। ৬ শতক জমির ওপর নির্মাণ করা হয় তাবু। জিয়ারতের পাশাপাশি এই দিনে দুদেশের আত্মীয়স্বজনদের দেখা মেলে অনুষ্ঠিত হয়। এক অপরের সাথে কথা হতো দীর্ঘ দিন পর। সেই আশায় লোকজন মাজারে পাশে জড়ো হলেও সংযোগ মেলেনি তাদের। সীমান্তের জিরো লাইনে দরবেশের মাজারটি হওয়ায় বাংলাদেশ ও ভারতের সীমান্তে বসবাসকারীরা যৌথ আয়োজনে ওরসটি পালন করে। এবার ভারতীয় বিএসএফের বাধায় বাংলাদেশীরা প্রবেশ করতে পারেনি।  

কুড়িগ্রামের উলিপুর উপজেলা থেকে আসা সাইদুল ইসলাম ও হবিবর রহমান জানান, প্রতি বছর এখানে মেলা ও দরবেশ কছিম উদ্দিনের  জিয়ারত  হয়। নোম্যান্স লান্ডে রবেশ কছিম উদ্দিনের  জিয়ারত  ও মেলা এক সাথে হওয়ায় ভারতের আত্বীয় স্জনের সাথে দেখা হয়। সুখ দুখের আলোচনা হতো জিয়ারত উপলক্ষে। সেটা এবার আর বিজিবি-বিএসএফের টহল জোরদারের কারণে প্রবেশ করতেপারিনি এখন ফিরে যাচ্ছি। 

দরবেশ কছিম উদ্দিনের জিয়ারত কমিটির ভারতের অংশের সভাপতি আব্দুল জলিল মিয়া জানান, বিএসএফের বাঁধার কারণে এবছর বাংলাদেশিদের প্রবেশ নিষেধ রয়েছে। সকাল থেকে বিকেল সাড়ে ৫টার মধ্যে মাজারের জিয়ারতসহ সব ধরণের কার্যক্রম পরিচালনার জন্য সময় বেঁধে দিয়েছে বিএসএফ। 

৭০ বছরের দাম্পত্য জীবনের শেষপ্রান্তে এসে ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শেরপুর সদর উপজেলার খুনুয়া চরপাড়া গ্রামের বৃদ্ধ সাজু শেখ ও নূরজাহান দম্পতি। প্রায় ৮৫ বছর বয়সী সাজু শেখ নিজে বার্ধক্যে...
ফেনীর সোনাগাজীর আলোচিত নুসরাত জাহান রাফী হত্যা মামলায় খালাসের আদেশপ্রাপ্ত রুহুল আমিন ও মাকসুদ আলম প্রকাশ মাকসুদ আলী কাউন্সিলর সাড়ে সাত বছর পর চট্রগ্রাম ও ফেনী জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।...
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠিত একটি স্কুল ৪৬ বছরেও পায়নি কোনো সরকারি সহায়তা। নিজস্ব কোনো ভবন না থাকায় ছোট্ট একটি মাটির ঘরে চলে পাঠদান। পরীক্ষা আর...
দুই বছর ধরে নিরাপদ পানির সংকটে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মানুষ। অথচ সাড়ে ৪ কোটি টাকায় নির্মিত পানি শোধনাগারটি কাজে লাগছে না শুধু রক্ষণাবেক্ষণের অভাবে। এতে ভুক্তভোগী ৬০০ পরিবারের মাঝে বাড়ছে...
কোনো চাপ, টার্গেট বা পক্ষপাতিত্ব নয়, নিয়ম মেনেই সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন দুদক সচিব সাইদুর রহমান খান।  
এক ফ্রেমে বিশ্বের তিন প্রভাবশালী দেশের তিন নেতা—নরেন্দ্র মোদি, সি চিনপিং ও ভ্লাদিমির পুতিন। দিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে তোলা এই ছবি যেন আন্তর্জাতিক রাজনীতিতে নতুন এক বার্তা নিয়ে এসেছে।...
ইউক্রেনের ইয়াহোদিনে একটি ট্রেনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলার কিছুক্ষণ আগেই যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউরোপের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা ওই পথ দিয়ে গিয়েছিলেন। কিয়েভে...
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার। প্রয়োজনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করা হবে।’ সোমবার দুপুরে খুলনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে তিনি এসব কথা বলেন।
লোডিং...

এলাকার খবর