বাংলাদেশে ঢুকে ৫ জনকে পেটানোর অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৯ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতারী সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারী আন্তর্জাতিক সীমান্ত পিলার নম্বর ৯৩০এইচএসের কাছে বাংলাদেশে ঢুকে লাঠিপেটা করে বিএসএফ।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের নারায়ণগঞ্জ ১৩৮ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা কাঁটাতার পার হয়ে সীমান্তের শূন্যরেখায় বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৫শ গজ ভেতরে ঢুকে পড়ে। এসময় স্থানীয় বাংলাদেশি কৃষকরা তাদের প্রতিবাদ করলে উভয় পক্ষে কথাকাটাকাটি হয়। পরে বিএসএফ সদস্যরা লাঠিপেটা শুরু করে। এসময় শামছুল হক (৬০), জাবেদ আলী (৫৫), তাজুল ইসলাম (৪০), কাশেম আলী(৫০) ও রিপন (৩৫) আহত হয়। এই নিয়ে সীমান্তে উত্তেজনা শুরু হয়। বাংলাদেশি বাসিন্দারা লাঠিহাতে সীমান্তে জড়ো হতে থাকে।

বিজিবির গোরকমন্ডল বিওপি ক্যাম্পের হাবিলদার দেলবর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বর্তমানে সীমান্তে পরিস্থিতি শান্ত রয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

তবে এই বিষয়ে লালমনিরহাট-১৫বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল শাকিল আলম বলেন, ‘বিএসএফ বাংলাদেশে এসে বাংলাদেশিদের মারধর করবে এটা এতো সহজ না। এ বিষয়ে খোঁজ–খবর নেওয়া হবে।’

৭০ বছরের দাম্পত্য জীবনের শেষপ্রান্তে এসে ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শেরপুর সদর উপজেলার খুনুয়া চরপাড়া গ্রামের বৃদ্ধ সাজু শেখ ও নূরজাহান দম্পতি। প্রায় ৮৫ বছর বয়সী সাজু শেখ নিজে বার্ধক্যে...
ফেনীর সোনাগাজীর আলোচিত নুসরাত জাহান রাফী হত্যা মামলায় খালাসের আদেশপ্রাপ্ত রুহুল আমিন ও মাকসুদ আলম প্রকাশ মাকসুদ আলী কাউন্সিলর সাড়ে সাত বছর পর চট্রগ্রাম ও ফেনী জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।...
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠিত একটি স্কুল ৪৬ বছরেও পায়নি কোনো সরকারি সহায়তা। নিজস্ব কোনো ভবন না থাকায় ছোট্ট একটি মাটির ঘরে চলে পাঠদান। পরীক্ষা আর...
দুই বছর ধরে নিরাপদ পানির সংকটে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মানুষ। অথচ সাড়ে ৪ কোটি টাকায় নির্মিত পানি শোধনাগারটি কাজে লাগছে না শুধু রক্ষণাবেক্ষণের অভাবে। এতে ভুক্তভোগী ৬০০ পরিবারের মাঝে বাড়ছে...
কোনো চাপ, টার্গেট বা পক্ষপাতিত্ব নয়, নিয়ম মেনেই সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন দুদক সচিব সাইদুর রহমান খান।  
এক ফ্রেমে বিশ্বের তিন প্রভাবশালী দেশের তিন নেতা—নরেন্দ্র মোদি, সি চিনপিং ও ভ্লাদিমির পুতিন। দিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে তোলা এই ছবি যেন আন্তর্জাতিক রাজনীতিতে নতুন এক বার্তা নিয়ে এসেছে।...
ইউক্রেনের ইয়াহোদিনে একটি ট্রেনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলার কিছুক্ষণ আগেই যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউরোপের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা ওই পথ দিয়ে গিয়েছিলেন। কিয়েভে...
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার। প্রয়োজনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করা হবে।’ সোমবার দুপুরে খুলনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে তিনি এসব কথা বলেন।
লোডিং...

এলাকার খবর