ফুলবাড়ী সীমান্তে বিএসএফের রাবার বুলেটে ভারতীয় নিহত

আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০৪:০৩ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী– বিএসএফের রাবার বুলেটে এক ভারতীয় চোরাকারবারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার গোরকমন্ডল সীমান্তে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গোরকমন্ডল বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তে টহল জোরদার করেছে। এ ছাড়া বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করেছে বিজিবি।

আজ সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে গোরকমন্ডল ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার ফিরোজ এবং বিএসএফের পক্ষে ৩ বিএসএফ ব্যাটলিয়নের অধীন ভারবান্দা গিদালদহ ক্যাম্পের কমান্ডার গিরিশ চন্দ্র নেতৃত্ব দেন। পতাকা বৈঠকের পর সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে নিহত ভারতীয় চোরাকারবারীর মরদেহ নিয়ে যায় বিএসএফ। 

বিজিবি জানায়, নিহতের নাম জাহানুর আলম (২৪)। তিনি ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার গিদালদহ এলাকার ভোরাম পয়োস্তি গ্রামের কবিদুল ইসলামের ছেলে। 

সীমান্তবাসীরা জানান, বৃহস্পতিবার ভোরে একদল ভারতীয় চোরাকারবারী ওই সীমান্ত দিয়ে চোরাই মাল নিয়ে বাংলাদেশে আসার চেষ্টা করে। এ সময় ভারতীয় ভারবান্দা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে ৬ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এতে ভারতীয় চোরাকারবারী দলের জাহানুর রাবার বুলেটের স্প্রিন্টবিদ্ধ হয়ে পাশের একটি জলাশয়ে পড়ে যান। পরে জাহানুরের মরদেহ উদ্ধার করে বিএসএফ। এ সময় গোলাগুলির শব্দে গোটা সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

এদিকে বেলা ১১ টার দিকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম সীমান্ত এলাকা পরিদর্শন করেন। লে. কর্নেল মেহেদী ইমাম জানান, বিএসএফের কাছে পাওয়া তথ্য অনুযায়ী, ভোরের দিকে একদল ভারতীয় চোরাকারবারী টহলরত বিএসএফ পোস্টে হামলা চালায়। তখন আত্নরক্ষার্থে বিএসএফ রাবার বুলেট ছুড়লে এক ভারতীয় নিহত হয়। বিষয়টি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এর সঙ্গে বাংলাদেশ বা বিজিবির কোনো সম্পৃক্ততা নেই। তারপরও সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

 

৭০ বছরের দাম্পত্য জীবনের শেষপ্রান্তে এসে ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শেরপুর সদর উপজেলার খুনুয়া চরপাড়া গ্রামের বৃদ্ধ সাজু শেখ ও নূরজাহান দম্পতি। প্রায় ৮৫ বছর বয়সী সাজু শেখ নিজে বার্ধক্যে...
ফেনীর সোনাগাজীর আলোচিত নুসরাত জাহান রাফী হত্যা মামলায় খালাসের আদেশপ্রাপ্ত রুহুল আমিন ও মাকসুদ আলম প্রকাশ মাকসুদ আলী কাউন্সিলর সাড়ে সাত বছর পর চট্রগ্রাম ও ফেনী জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।...
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠিত একটি স্কুল ৪৬ বছরেও পায়নি কোনো সরকারি সহায়তা। নিজস্ব কোনো ভবন না থাকায় ছোট্ট একটি মাটির ঘরে চলে পাঠদান। পরীক্ষা আর...
দুই বছর ধরে নিরাপদ পানির সংকটে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মানুষ। অথচ সাড়ে ৪ কোটি টাকায় নির্মিত পানি শোধনাগারটি কাজে লাগছে না শুধু রক্ষণাবেক্ষণের অভাবে। এতে ভুক্তভোগী ৬০০ পরিবারের মাঝে বাড়ছে...
কোনো চাপ, টার্গেট বা পক্ষপাতিত্ব নয়, নিয়ম মেনেই সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন দুদক সচিব সাইদুর রহমান খান।  
এক ফ্রেমে বিশ্বের তিন প্রভাবশালী দেশের তিন নেতা—নরেন্দ্র মোদি, সি চিনপিং ও ভ্লাদিমির পুতিন। দিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে তোলা এই ছবি যেন আন্তর্জাতিক রাজনীতিতে নতুন এক বার্তা নিয়ে এসেছে।...
ইউক্রেনের ইয়াহোদিনে একটি ট্রেনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলার কিছুক্ষণ আগেই যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউরোপের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা ওই পথ দিয়ে গিয়েছিলেন। কিয়েভে...
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার। প্রয়োজনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করা হবে।’ সোমবার দুপুরে খুলনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে তিনি এসব কথা বলেন।
লোডিং...

এলাকার খবর