এখনও প্রতিদিন পথের দিকে তাকিয়ে থাকেন ৫ আগস্টে নিহত সুমনের মা-বাবা

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৪:৫৪ পিএম

জুলাই অভ্যুত্থানে পুলিশের গুলিতে মারা যান পোশাক শ্রমিক সুমন ইসলাম। পঞ্চগড়ের সুমন চাকরি করতেন আশুলিয়ার একটি গার্মেন্টসে। ৫ আগস্ট শহীদ হন তিনি। পরিবারের কাছে সুমন এখন কেবলই স্মৃতি। একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দিশাহারা স্বজনেরা। হত্যার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি তাদের।

পঞ্চগড়ের বোদা উপজেলার সুমন ইসলাম ঢাকায় কাজ করতেন একটি পোশাক কারখানায়। বৃদ্ধ বাবা-মা আর তিন বোনের মুখে হাসি ফোটানোর স্বপ্ন ছিল তার। তবে জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট আশুলিয়ায় গুলিতে মারা যান তিনি। ৩ দিন পর মরদেহ পায় পরিবার। বছর পেরিয়ে গেলেও, এখনও প্রতিদিন গ্রামের পথের দিকে তাকিয়ে থাকেন সুমনের মা-বাবা। একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দিশাহারা তারা।

সুমনের বৃদ্ধ বাবা বলেন, ‘সুমনই ছিল আমার সংসারের একমাত্র (উপার্জনক্ষম)। সেই সংসার পরিচালনা করত। আমি মনে করি সে মরে নাই, সে আছে, এই ধান্দা (ভাবনা) নিয়ে আমি বেঁচে আছি।’

ছেলের মুখ এখনও ভেসে ওঠে সুমনের মায়ের চোখে। কান্নাজড়িত কণ্ঠে তাঁর মা বলেন, ‘তার রূপ চেহারা দেখলে আমার কলিজা ফাটি যায়। আর কি কমু বাবা!’ এই বলে আবার কান্না শুরু করেন তিনি।

হত্যায় জড়িত সবার বিচারের দাবি স্থানীয়দের। পরিবারগুলোকে আর্থিক সহায়তার দাবি জানান তারা। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘এই পরিবারের একটাই ছেলে ছিল, সেই মারা গেছে। এখন তার বাবা-মাকে দেখার মতো আর কেউ নাই।’

পঞ্চগড় জেলা বিএনপির সদস্যসচিব ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘যখনই আমার শহীদ সুমনের বাসায় যাই, তার পরিবারের খোঁজ-খবর নিতে যাই, তখন তাঁর সন্তানহারা বাবার দিকে তাকাই, সত্যি নিজেকে খুব অপরাধী লাগে।’

অভ্যুত্থানে হতাহতদের সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। এ ছাড়া জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও সহায়তা করা হচ্ছে বলেও জানান তিনি।

জেলা প্রশাসক সাবেত আলী বলেন, ‘শহীদ সুমনের পরিবারসহ বাকি সকল শহীদ দের পরিবারকে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার আর্থিক প্রণোদনা প্রদান করেছি। এ ছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে এই পরিবারগুলোকে আর্থিক পণোদনা প্রদান করা হয়েছে।’

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে পঞ্চগড়ে মারা যান ৫ জন। ঢাকা ও আশপাশের এলাকায় নিহত হন তারা। স্বজনদের দাবি, তাদের আত্মদান যেন বৃথা না যায়।

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর