পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রার পারদ ৭ এর ঘরে 

বুধবার বেলা ১১টায়ও সূর্যের মুখ দেখা যায়নি। দিনের আলোতেও সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। 

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ১১:৪৩ এএম

পঞ্চগড়ে তাপমাত্রার পারদ নেমেছে ৭ এর ঘরে। মৃদু থেকে শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। চারদিন ধরে ঠিকমতো সূর্যের দেখা নেই। সকাল-সন্ধ্যা ঘনকুয়াশা আর উত্তরের হিমশীতল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে।

বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন (রাতের) তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়ায় আবহাওয়া অফিস। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৬ ডিগ্রি। দিনের তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭ ডিগ্রি।

পঞ্চগড়ে টানা চারদিন ধরেই দিনভর মেঘাচ্ছন্ন থাকছে আকাশ। দিনে হালকা কুয়াশার সঙ্গে হিমশীতল বাতাসে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। রাতেও বৃষ্টির মতো টিপটিপ করে কুয়াশা ঝরেছে।

বুধবারও বেলা ১১টা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। দিনের আলোতেও সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।

শহরের থেকে গ্রামাঞ্চলের মানুষজন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। কনকনে শীতে চরম দূর্ভোগ দেখা দেয় খেটে খাওয়ার মানুষের মধ্যে। বিশেষ করে দৈনন্দিন আয় কমে গেছে রিকশা-ভ্যান ও ইজিবাইক চালকদের।

পঞ্চগড়ের গড়ের ডাঙ্গা এলাকার ইজিবাইক চালক ফয়জুল ইসলাম বলেন, ‘শীতের সময় এমনিতেই আমাদের ভাড়া কম হয়। কয়েকদিন ধরেই দিনরাত ঘনকুয়াশা। বিশেষ করে বাতাসের কারণে খুব ঠান্ডা। এই ঠান্ডার জন্য আমরাই বাড়ি থেকে বের হতে পারি না। খুব প্রয়োজন ছাড়া কেউ রিকশায় উঠে না। আমাদের প্রতিদিন আয় হতো ৭০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত। কিন্তু বর্তমানে ৩০০ টাকা ইনকাম করতেই দিন শেষ হয়ে যায়। খুব কষ্টে আছি পরিবার নিয়ে।’

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ এর মধ্যে থাকলে ওই এলাকা দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায়। বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৬ ডিগ্রি। এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭ ডিগ্রি সেলসিয়াস।’

আগামী দুই–তিনদিন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও উল্লেখ করেন জিতেন্দ্রনাথ রায়। 

 

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর