ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। আজ বুধবার সকালে সদর উপজেলার গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন–উপজেলার রহিমানপুর পরিষদপাড়া এলাকার ঋষিকেশ রায় লিটনের ছেলে ঋত্বিক রায় ও আব্দুল মান্নানের ছেলে আশিক হাসান।
স্থানীয়রা জানান, মোটরসাইকেলে ওই দুই যুবক ঠাকুরগাঁও রোড থেকে ঠাকুরগাঁও চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। পথে মুন্সিরহাট এলাকায় রাস্তার মোড় অতিক্রম করার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা লাগে। এতেই ঘটে দুর্ঘটনা।
ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পরে আরও একজন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, সকালে গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা দিলে একজন ঘটনাস্থলে ও অপর একজন নিহত হয়। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



