রাঙামাটির দুর্গম এলাকায় মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা নিয়ে দুশ্চিন্তা

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৫:৫১ পিএম

পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় যথাযথ চিকিৎসা সেবার অভাবে ঝুঁকিতে মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা। রাঙামাটিতে চিকিৎসক সংকট ও যোগাযোগ ব্যবস্থার প্রতিবন্ধকতা সংকটের মূল কারণ, বলছেন স্থানীয়রা। এ কারণে ভাসমান হাসপাতাল নির্মাণের দাবি তাদের। এদিকে, পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্থানীয়দের প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী।

বরকল উপজেলার শুভলং ইউনিয়নের বোবাপাড়া। এই গ্রামের সন্তানসম্ভবা নারী জুনিকা চাকমা। দিন যতই গড়াচ্ছে ততই বাড়ছে তার চিন্তা।

কারণ, রাঙ্গামাটি সদর ছাড়া নেই চিকিৎসা সেবার কোনো ব্যবস্থা। বরকল থেকে সেখানে যেতে নৌকা আর ট্রলার ছাড়া নেই কোনো গতি।

একই চিত্র জুড়াছড়িসহ বিভিন্ন উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার বাসিন্দাদের। বহেরা ছড়ির ইতিকা চাকমাও তাই প্রসবকালীন সেবা নিয়ে দুশ্চিন্তায়।

এ কারণে দুর্গম এলাকার গর্ভবতী নারী ও নবজাতকদের সেবা নিশ্চিতে এগিয়ে এসেছে সেনাবাহিনী। প্রশিক্ষণ দেওয়া হচ্ছে স্থানীয় স্বাস্থ্যকর্মীদের।

প্রশিক্ষণ শেষে নিজেদের এলাকায় স্বাস্থ্য পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা সেবায় কাজ করবেন অংশগ্রহণকারীরা।

এই কর্মসূচির লক্ষ্য দুর্গম পাহাড়ি এলাকায় মানসম্মত স্বাস্থ্যসেবার পাশাপাশি স্থানীয় স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়ানো।

রাঙ্গামাটি সিএমএইচ অধিনায়ক ডা. মেজর আবু সালেহ্ মো. মেহেদী হাসান বলেন, ‘পার্বত্য অঞ্চলে নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ওষুধ বিতরণ ও স্বাস্থ্য পরামর্শও দেওয়া হচ্ছে। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে রোগীকে দ্রুত হাসাপাতালে পৌঁছাতে সহায়তা করছে সেনাবাহিনী।’

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২১ অক্টোবর পর্যন্ত সাজেক ভ্রমণ পর্যটকদের জন্য উন্মুক্ত করেছে রাঙামাটি জেলা প্রশাসন। ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাজেক আসতে শুরু...
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর