বগুড়া বিআরটিএ অফিসে গাদাগাদি করে চলছে কার্যক্রম

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৬:৩৪ পিএম

অবকাঠামো সংকট ও জনবলের অভাবে বগুড়া বিআরটিএ অফিসে গাদাগাদি করে চলছে কার্যক্রম। দীর্ঘ সময় অপেক্ষায় থাকছেন সেবাপ্রার্থীরা। এতে বাড়ছে ভোগান্তি। ২০১৭ সালে প্রায় ৪ একর জমির ওপর ভবন নির্মাণের নকশা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হলেও এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। জনবল বাড়ালে সংকট কিছুটা কমবে আশা সংশ্লিষ্টদের।

৯ কর্মকর্তা-কর্মচারী নিয়ে ১৯৮৯ সালে বগুড়া ডিসি অফিসের এক পুরনো ভবনে কাজ শুরু করে বিআরটিএ। তখন মটরযানের রেজিস্ট্রশন, ড্রাইভিং লাইসেন্স ও মালিকানা পরিবর্তনসহ নানা কাজে ওই অফিসে দিনে আসতেন গড়ে ৩৫ জন। বর্তমানে প্রতিদিনে সেবা নেন ৫ শতাধিক মানুষ। প্রয়োজনীয় লোকবলের অভাবে, দীর্ঘ লাইনে ভোগান্তির অভিযোগ সেবাপ্রার্থীদের।

বিআরটিএ–এর সহকারী পরিচালক মোহাম্মাদ হারুন উর রশিদ বলেন, ‘জনদুর্ভোগ কমাতে ২০১৪ সালে লোকবল বাড়ানোর পাশাপাশি নিজস্ব ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০১৭ সালে প্রায় ৪ একর জমির ওপর ভবন নির্মাণের নকশাসংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়। তবে এখনো কার্যকর কোনো সিদ্ধান্ত হয়নি।’

৩৭ বছরে বগুড়া বিআরটিএ অফিসে জনবল বেড়েছে মাত্র ২ জন, তবে সেবাপ্রার্থী বেড়েছে প্রায় ১৭ গুণ। সংশ্লিষ্টরা বলছেন, বিপুলসংখ্যক মানুষের সেবা নিশ্চিততে জনবল বাড়ানোর পাশাপাশি প্রয়োজন অবকাঠামোর উন্নয়ন।

অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাসের সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলের প্রস্ততিকালে জেলা বৈষম্যবিরোধী...
উন্নত জীবনের আশায় অবৈধ উপায়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার প্রলোভনের ফাঁদে পড়ে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ৫ যুবক নিখোঁজ হয়েছে। লিবিয়ার তবরুক থেকে গ্রিসে যাওয়ার পথে দিকভ্রষ্ট হওয়া একটি...
সারাদেশে খাল পুনঃখনন ও নাব্যতা ফেরানোর উদ্যোগ নেওয়া হলেও কিছু জেলায় এখনও শুরু হয়নি কাজ। ঝিনাইদহে খাল খননের ফলে বিলের জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষিতে প্রাণ ফিরেছে। এদিকে, সাতক্ষীরায় এখনো খাল খনন...
কুমিল্লায় বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে তিন লাখ ইয়াবা জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর...
মোবাইলে কল ড্রপ এবং ইন্টারনেটে ধীর গতি এখন গ্রাহকদের প্রতিদিনের অভিযোগ। গত দেড় বছরে নিয়ন্ত্রক সংস্থা- বিটিআরসিতে দেশের ৪টি মোবাইল অপারেটরের বিরুদ্ধে অভিযোগের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। সবচেয়ে বেশি...
জনপ্রশাসনে সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ২৭৭ জন কর্মকর্তা। সোমবার এ পদোন্নতি দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন...
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। 
হরমুজ প্রণালি খোলার প্রচেষ্টায় ওমান বাধা তৈরি করলে দেশটিতে বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুমকি দেন...
লোডিং...

এলাকার খবর