পর্যটকদের কাছে জনপ্রিয় হচ্ছে পীরগঞ্জের কলিযুগ পদ্মবিল

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৭:২০ পিএম

পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ঠাকুরগাঁও পীরগঞ্জের কলিযুগ পদ্মবিল। এ বিলে ফুটে থাকা রাশি রাশি সাদা পদ্ম যেন প্রকৃতিকে সাজিয়েছে নতুন রূপে। এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে ছুটে আসছে দর্শনার্থীরা।
 
ঠাকুরগাঁও জেলা শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে পীরগঞ্জ উপজেলার কলিযুগ বিল। আষাঢ় থেকে কার্তিক মাস পর্যন্ত পুরো বিলজুড়ে ফুটে থাকে অসংখ্য সাদা পদ্ম।

এই বিলে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে ভিড় জমান প্রকৃতিপ্রেমীরা। স্মরণীয় মুহূর্ত ধরে রাখতে অনেকে তোলেন ছবি।

তবে বিলে চলাচলের জন্য নৌকা না থাকায় দর্শনার্থীদের পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে। কাঠের সাঁকোই একমাত্র ভরসা।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম রব্বানী সরদার বলেন, ‘বেড়াতে এসে দর্শনার্থীরা যেন পদ্ম ফুল নষ্ট না করে, সে বিষয়ে নজরদারি করছে প্রশাসন।’

প্রকৃতির অপার সৌন্দর্য আর পর্যটনের সম্ভাবনা— দুই মিলিয়ে নতুন পরিচয় পাচ্ছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কলিযুগ বিল।

পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে শুরু করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। রোববার দুপুরে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া...
​রংপুরের গঙ্গাচড়ায় চুরির সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয়দের দাবি, ওই দুই ব্যক্তি অটোরিকশা চুরির সঙ্গে জড়িত ছিলেন। আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের...
নোয়াখালীর কবিরহাট উপজেলায় দেশীয় বিলুপ্ত প্রজাতির দুই শতাধিক পাখিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলারা করমবক্স বাজার থেকে বন বিভাগ ও এনিমেল রাইটস বিডি ৬৪ নামে...
সনাতন ধর্মাবলম্বীদের লক্ষ্মীপূজা ঘিরে বাগেরহাটে জমে উঠেছে সোলা দিয়ে তৈরি ফুলের বাজার। পূজার প্রস্তুতিতে এসব ফুল কিনছেন ক্রেতারা। কয়েক দিন ধরে জেলার বিভিন্ন হাটবাজারে চলছে বেচা-কেনা। তবে ফুলের...
শুল্ক ফাঁকি ও মানি লন্ডারিংয়ের অভিযোগে গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ৪ গোয়েন্দা সংস্থা। এ সময় বিপুল পরিমাণ অ্যালকোহল জব্দ করা হয়।।
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।
ইরানে হামলার পরিকল্পনা থেকে আবারও পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার হোয়াইট হাউজের সামনে সাংবাদিকদের তিনি বলেন, এখনই ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হচ্ছে না। 
বর্তমানে ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সা। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রেয়াল মাদ্রিদ। বার্সাকে বার্সার মাঠে হারানো, পয়েন্ট টেবিলে ব্যবধান কমা- এরপরও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর