বিএন‌পি নির্বাচন ব‌্যবস্থা‌কে ভে‌ঙে দি‌তে চায়: প‌রিকল্পনামন্ত্রী

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৭:২০ পিএম

প‌রিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বিএনপি নামক একটি দল আছে, যাদের নির্বাচনে আসার মুখ নেই। তারা কী নিয়ে দাঁড়াবে, কী দেখাবে দেশের মানুষকে। তাদের তো কিছুই নেই। তাই তারা আগুন সন্ত্রাস করে নির্বাচন ব্যবস্থাকে ভেঙে দিতে চায়।’

সোমবার বিকেলে সুনামগঞ্জ–৩ আসনের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও প‌রিকল্পনামন্ত্রী এম এ মান্নান। 

এ সময় মন্ত্রী বলেন, ‘বিএনপি বিদেশিদের দুয়ারে দুয়ারে গিয়ে কান্নাকাটি করে। তাদের কথা এখন আর কেউ শুনেনা। ঘরে ঘরে লিফলেট বিতরণ করেও কাজ হচ্ছে না। তাদের কথায় কেউ পাত্তা দেয় না। দেশের মানুষ চায় উন্নয়ন আর বিএনপি চায় ক্ষতি।' 

‘এই দেশ আমাদের, আমরা কারও কাছে জিম্মি নই। তাই আগামী ৭ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনব।' 

এম এ মান্নান আরও বলেন, ‘আমার জীবনের একটাই উদ্দেশ্য ছিল, গ্রামের মানুষের সেবা করা। আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছেন। শেখ হাসিনা আমাকে সবসময় বলেন, গ্রামের মানুষের উন্নয়নে যা প্রয়োজন সব করেন। আমিও সেই কাজ করে যাচ্ছি। তিনি আমাদের পরম বন্ধু। দেশের অনেক মানুষ যারা আশ্রয়হীন ছিল। ঘর ছিল না। রাস্তাঘাটে থাকতো, তাদেরকে ঘর দিয়েছেন প্রধানমন্ত্রী। যা পৃথিবীর আর কোথাও নেই। আমরা গ্রামে গ্রামে কমিউনিটি ক্লিনিক, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল–কলেজ, দিয়ে উন্নয়নের ছোঁয়া লাগিয়েছি। গ্রাম হবে শহর, এই স্লোগানকে বাস্তবায়নে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।’ 

পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী নেওয়াজের সভাপতিত্বে ও অ্যাডভোকেট শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরীসহ আরও অনেকে।

সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
সুনামগঞ্জে-সিলেটের রেলপথের সংস্কার কাজের প্রকল্পের মেয়াদ পেরিয়ে গেলেও শেষ হয়নি ২০ ভাগ কাজও। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গরিমসি ও রেল বিভাগের উদাসীনতায় থমকে আছে এ প্রকল্প। তবে সরঞ্জাম...
সুনামগঞ্জের ধর্মপাশায় নিজ বসতঘর থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. শাহীন কাদিরের (৪৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সুনামগঞ্জের ছাতকে প্রশাসনের নাকের ডগায় কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই চলছে ২০০টির বেশি অবৈধ চুন কারখানা। স্থানীয়ভাবে ‘পাজু’ নামে পরিচিত এসব কারখানায় চুন তৈরিতে প্রতিদিন পোড়ানো হচ্ছে শত শত মণ কাঠ।...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর