হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় হাওরে অটোরিকশা, নিহত ১

আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০৫:১৭ পিএম

হবিগঞ্জের বানিয়াচংয়ে ট্রাকের ধাক্কায় অটোরিকশা উল্টে হাওরের পানিতে পড়ে যায়। এতে মিরজাহান মিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার দুপুর দেড়টার দিকে সুনারু নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিরজাহান মিয়া বানিয়াচংয়ের চতুরঙ্গরায়ের পাড়া মহল্লার আব্দুল বারিকের ছেলে। তিনি অটোরিকশা চালক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার উপপরিদর্শক (তদন্ত) মো. আবু হানিফ। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, হবিগঞ্জ থেকে একটি যাত্রীবাহী অটোরিকশাটি বানিয়াচংয়ের দিকে যাচ্ছিল। পথে অটোরিকশাটি সুনারু নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে যাত্রীসহ সড়কের পাশে হাওরের পানির মধ্যে পড়ে যায় অটোরিকশা। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশার চালক মিরজাহা‌ন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা।

 

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে কনসার্ট নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কলেজের পেছনে ছাত্রাবাসের ভেন্যুতে। মূল কলেজের সামনের মাঠে বিশাল প্যান্ডেলে এখন শুধু...
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছোট ভাই রিয়াদ মিয়াকে (২০) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই হৃদয় মিয়াকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার মঠখোলা চরদেওকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে কক্সবাজারে ফেরার পথে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ...
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল হক (৩৮) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় মোস্তাকিম (৩২) ও শ্রী উদা রায় (৩৪) নামের আরও দুই...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আমরা ঘুপচি আন্দোলন বা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস...
বহুপাক্ষিক নয়, দ্বিপাক্ষিকভাবেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের আগ্রহ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দিল্লির সঙ্গে ঢাকা নতুন কার্যকর সম্পর্ক তৈরি করতে চায় বলেও...
মধ্যপ্রাচ্যের জলপথে যুদ্ধের দামামা বাজলে, তার সরাসরি আঁচ লাগে আমাদের দেশের সাধারণ মানুষের রান্নাঘর থেকে শুরু করে কারখানার চাকায়। ঠিক এমনটাই ঘটতে চলেছে। হরমুজ প্রণালির পর এবার বৈশ্বিক জ্বালানি...
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় নারীদের গোসলের সময় গোপনে ছবি ধারণকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে নারী-পুরুষ-শিশুসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর