ভারতের সঙ্গে নতুন কার্যকর সম্পর্ক চায় ঢাকা: হুমায়ুন কবির

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পিএম

বহুপাক্ষিক নয়, দ্বিপাক্ষিকভাবেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের আগ্রহ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দিল্লির সঙ্গে ঢাকা নতুন কার্যকর সম্পর্ক তৈরি করতে চায় বলেও জানিয়েছেন তিনি।

রোববার দুপুরে রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের এসব কথা বলেন। 

হুমায়ুন কবির বলেন, ‘বহুপাক্ষিক নয়, দ্বিপাক্ষিকভাবেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আগ্রহ বাংলাদেশের। নতুন কার্যকর সম্পর্ক তৈরি করতে চায় ঢাকা। 

ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তিগুলো সংসদীয় কমিটি পর্যালোচনা করছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সীমান্তে হত্যা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ-ভারত সীমান্তে বেসামরিক মানুষ হত‍্যা ও তাদের নিরাপত্তা কূটনৈতিক চ্যানেলেই আলোচনা চলছে।’ 

অন্য এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির জানান, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ব্রিটেনসহ কয়েকটি দেশের সঙ্গে সরকার কাজ করছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রধানের পদ থেকে ক্ষতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি জানান, ওই নিয়োগ প্রক্রিয়াই সঠিক ছিল না। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সায়মা ওয়াজেদের নিয়োগ সঠিক প্রক্রিয়ায় হয়নি। সংস্থাটির নতুন নিয়োগে মালদ্বীপের প্রার্থীকে সমর্থন দিচ্ছে ঢাকা। 

ভারতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশ না নেওয়ায় মিশ্র প্রতিক্রিয়া বিশ্লেষকদের। কেউ বলছেন, সম্মেলনে যোগ না দেওয়ার কোনো প্রভাব নেই। বরং আমন্ত্রণ জানিয়ে ফায়দা নেয়ার চেষ্টা করেছে ভারত। তবে...
মিয়ানমারে সংঘাত চলমান থাকায় এখনো প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। এ পরিস্থিতিতে মালয়েশিয়ার রোহিঙ্গা ফেরানোর উদ্যোগ নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ। বাংলাদেশে ইউএনএইচসিআরের আবাসিক প্রতিনিধি জানান, জোরপূর্বক...
রাজধানীর ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মসজিদ, মাদ্রাসার পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরেও এ অনুদান দেওয়া হয়।...
ভারতে আসন্ন ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির জানিয়েছেন, সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধিও অংশ নেবেন না। বৃহস্পতিবার রাজধানীর ফরেন...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট এক হাজার ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আমরা ঘুপচি আন্দোলন বা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস...
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে কনসার্ট নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কলেজের পেছনে ছাত্রাবাসের ভেন্যুতে। মূল কলেজের সামনের মাঠে বিশাল প্যান্ডেলে এখন শুধু...
মধ্যপ্রাচ্যের জলপথে যুদ্ধের দামামা বাজলে, তার সরাসরি আঁচ লাগে আমাদের দেশের সাধারণ মানুষের রান্নাঘর থেকে শুরু করে কারখানার চাকায়। ঠিক এমনটাই ঘটতে চলেছে। হরমুজ প্রণালির পর এবার বৈশ্বিক জ্বালানি...
লোডিং...

এলাকার খবর