সিলেটে বন্যার পানি কমছে ধীর গতিতে

আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০১:২৯ পিএম

বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল কমায় সিলেটে চলমান বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে কুশিয়ারা নদীর পানি বাড়ায় জকিগঞ্জ, বিয়ানীবাজার, ওসমানীনগর, বালাগঞ্জের উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

এদিকে দীর্ঘদিন ধরে পানিবন্দী থাকায় মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। পর্যাপ্ত ত্রাণ না পাওয়ায় হাহাকার বাড়ছে দুর্গত এলাকার মানুষদের।

ওসমানী নগরের সাদীপুর ইউনিয়নের লামা তাজপুর গ্রামের রহিম উদ্দিন বলেন, দুই দফা বন্যায় সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে। এখনও ঘরে কোমর পানি। সব কিছু ছেড়ে পরিবার নিয়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছি।

আর সিলেটে আবহাওয়া অফিস বলছে, গত ২৪ ঘণ্টায় সিলেটে ২৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস বলেন, সুরমা ও কুশিয়ারা নদীর পানি ৬টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরমধ্যে কুশিয়ারা নদীর পানি অমলশীদ পয়েন্টে বিপদসীমার ১৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেন, এখন পর্যন্ত সিলেটের ১৩টি উপজেলায় প্রায় সাড়ে ৬ লাখ মানুষ পানিবন্দি অবস্থায় আছেন। তাঁদের সহায়তায় জেলা প্রশাসন কাজ করছে।

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি পিকআপ উল্টে আবদুস সালাম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় চার পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
বান্দরবানের দুর্গম জনপদে যোগাযোগের প্রধান অবলম্বন ৯৩টি বেইলি ব্রিজের মধ্যে ৪০টিই মারাত্মক ঝুঁকিপূর্ণ। জোড়াতালি দিয়ে টিকে থাকা এসব সেতু দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে ভারী যানবাহন, স্থানীয় ও...
কিশোরগঞ্জে চাঁদা না দেওয়ায় পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে এক প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে। কার্যালয়ের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদকসহ চার জনের বিরুদ্ধে থানায় অভিযোগ...
জামালপুরে ‘রাজীব পরিবহন’ নামের একটি বাসের রুট পারমিট বাতিল ও সড়ক নিরাপত্তার দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তি ও জাতীয়...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর