সুনামগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৩:০৯ পিএম

সুনামগঞ্জের দিরাইয়ে খাস জায়গায় মাটি কাটাকে ও জলমহালের জায়গাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসীন্দাদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত অর্ধশতাধিক মানুষ।

উপজেলার রফিনগর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মীর্জাপুর ও রফিনগর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় রফিনগর গ্রামের হারুন মিয়া (৬০) নামের একজন নিহত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মীর্জাপুর গ্রামের লোকজন বাংলাবাজার এলাকার জলমহালে দখল করতে গেলে রফিনগর গ্রামবাসী বাধা দেয়। পরে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে জড়ায় দুই গ্রামের বাসিন্দা। ছবি: ভিডিও থেকে নেওয়ারফিনগর ইউপি চেয়ারম্যান শৈলেন্দ্র কুমার তালুকদার জানান, দীর্ঘদিন ধরেই এই দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে এসব নিয়ে ঝামেলা চলে আসছিল। আজকে খাস জায়গায় মাটি কাটা ও জলমহালে কাটা দেওয়াকে কেন্দ্র করে প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এসময় একজন নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘সংঘর্ষে একজন মারা গেছেন এবং অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।’

চাঁদপুরের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বানিয়াচোঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে করে দুপক্ষের সংঘর্ষে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় মান্নান সরদার (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় বিস্ফোরণে একজনের হাত উড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন।
পরিবারের অভিযোগ, পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তি তার ভুল ও অন্যায় হয়েছে বলে স্বীকার করে বিষয়টি সামাজিকভাবে সমাধানের অনুরোধ করেন। পরবর্তীতে ভুক্তভোগী জানান, এর আগেও বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে জুস...
তীব্র গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের প্রতিবাদে সুনামগঞ্জের জাউয়াবাজারে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় জনতা। সোমবার সন্ধ্যার পর সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অবস্থান...
স্টিয়ারিং গিয়ারের ত্রুটি গোপন করায় এমভি সিএনসি ইউরেনাস জাহাজের মাস্টার ও শিপিং এজেন্টকে এক কোটি টাকা জরিমানা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। গতকাল সোমবার চট্টগ্রাম বন্দরের হারবার মাস্টার...
কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে। আহত ৪৮০ জনের বেশি।ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকা থাকায় বাড়তে পারে হতাহত। পরিস্থিতি মোকাবিলায় জাতীয় জরুরি অবস্থা...
সরকারি খাতের পাশাপাশি জ্বালানি তেল বিপণন কার্যক্রম বেসরকারি খাতে উন্মুক্ত করার কথা ভাবছে সরকার। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে এ কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
প্রায় দুই দশকের মধ্যে এসএসসিতে সবচেয়ে খারাপ রেজাল্টের জন্য শিক্ষার্থীদের পড়াশোনার অভ্যাস কমে যাওয়াকে দায় দিচ্ছেন শিক্ষা গবেষকেরা। একই সঙ্গে, পুরো শিক্ষা ব্যবস্থার উন্নয়নে দায়িত্বপ্রাপ্তদের আরো সজাগ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর