মাদ্রাসা ফান্ডের টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১০

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১২ পিএম

সুনামগঞ্জের দিরাইয়ে সরকারি মাদ্রাসার ফান্ডের টাকা নিয়ে সদ্য বিলুপ্ত কমিটির সভাপতির লোকজনের সাথে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছে অন্তত ১০ জন এছাড়া অর্ধশতাধিক আহত হয়েছে। 

শনিবার বেলা ২ টার দিকে উপজেলার রায়বাঙ্গালী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে গুরুতর আহতরা হলেন, জুয়েল মিয়া (৩৬), সুমন মিয়া (৩২), আব্দুল আউয়াল (৪০), রঞ্জু মিয়া (৩৮), আলমগীর (২৫), মুজিবুর রহমান (৬০), ফাররদীন মিয়া (২৫), সাবেল মিয়া (২৫), সাহাবুদ্দিন (৪০),  আনোয়ার হোসেন (৪২), রোজিনা বেগম (৪০), রাবেয়া বেগম (৪৫)। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের দিরাই উপজেলা ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

পুলিশ সুত্রে জানা যায়, গ্রামের সরকারি দাখিল মাদ্রাসার সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি ছিলেন আব্দুল মালিক। সভাপতি পদ বিলুপ্ত হওয়ার পর মাদ্রাসা ফান্ডের টাকা নিয়ে গ্রামের সাবেক ইউপি সদস্য মনু মিয়া, তছর মিয়া ও সুফি মিয়ার লোকজনের সাথে বিরোধ দেখা দেয়। এ নিয়ে শনিবার মাদ্রাসায় বৈঠকে বসে উভয় পক্ষ। বৈঠকের এক পর্যায়ে কথা কাটাকাটি থেকে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। 

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক রায়হান মিয়া জানান, আহতদের শরীরে চোররা গুলিবিদ্ধ রয়েছে, গুরুতর আহত ১২জনকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
 
দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।’

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর অসুস্থতার সুযোগ নিয়ে গলায় রামদা ধরে বাড়িসহ সম্পত্তির দলিল রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গতকাল...
পরিবারের অভিযোগ, পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তি তার ভুল ও অন্যায় হয়েছে বলে স্বীকার করে বিষয়টি সামাজিকভাবে সমাধানের অনুরোধ করেন। পরবর্তীতে ভুক্তভোগী জানান, এর আগেও বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে জুস...
তীব্র গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের প্রতিবাদে সুনামগঞ্জের জাউয়াবাজারে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় জনতা। সোমবার সন্ধ্যার পর সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অবস্থান...
গত ৯ জুলাই রাতে মাদারীপুর সদর থানার বারান্দার গ্রিল ভেঙে এক নারী আসামি পালিয়ে গিয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার থানার ভেতর আসামির টিকটক ভিডিও করার ঘটনায় পুলিশের দায়িত্বশীলতা নিয়ে দেশজুড়ে...
স্টিয়ারিং গিয়ারের ত্রুটি গোপন করায় এমভি সিএনসি ইউরেনাস জাহাজের মাস্টার ও শিপিং এজেন্টকে এক কোটি টাকা জরিমানা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। গতকাল সোমবার চট্টগ্রাম বন্দরের হারবার মাস্টার...
কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে। আহত ৪৮০ জনের বেশি।ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকা থাকায় বাড়তে পারে হতাহত। পরিস্থিতি মোকাবিলায় জাতীয় জরুরি অবস্থা...
সরকারি খাতের পাশাপাশি জ্বালানি তেল বিপণন কার্যক্রম বেসরকারি খাতে উন্মুক্ত করার কথা ভাবছে সরকার। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে এ কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
প্রায় দুই দশকের মধ্যে এসএসসিতে সবচেয়ে খারাপ রেজাল্টের জন্য শিক্ষার্থীদের পড়াশোনার অভ্যাস কমে যাওয়াকে দায় দিচ্ছেন শিক্ষা গবেষকেরা। একই সঙ্গে, পুরো শিক্ষা ব্যবস্থার উন্নয়নে দায়িত্বপ্রাপ্তদের আরো সজাগ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর