সুনামগঞ্জের দিরাইয়ে শুক্রবার বিকেলে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক কিশোরের মৃত্যূ হয়েছে। নিহত কিশোরের নাম সোহাগ দাস। তার বাড়ি উপজেলার জারুলিয়া গ্রামে।
স্থানীয় সুত্র জানায়, আজ বিকেলে প্রতিদিনের মতো সোহাগ দাস বাড়ির পাশের হাওরে মাছ ধরছিল। এক পর্যায়ে প্রচণ্ড বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতে সোহাগের মৃত্যু হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’



